সবুজ প্রান্ত
১২ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘ভালো মানুষ, নীতিবান শিল্পী’ — প্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে নাঈম-আমিন খানের শ্রদ্ধার বার্তা

বিনোদন ডেস্ক :

বাংলাদেশের চলচ্চিত্রে নন্দিত নায়ক ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সহকর্মীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম ও আমিন খান নিজেদের প্রিয় সহশিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।

নায়ক নাঈম বলেন, “হঠাৎ করে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের অসুস্থতার খবর শুনে খুব কষ্ট পেয়েছি। তিনি শুধু সিনেমার মানুষ নন, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের মাধ্যমে সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।”

নিজের স্মৃতিচারণ করে নাঈম বলেন, “প্রথমবার ইলিয়াস কাঞ্চন ভাইকে দেখি টাঙ্গাইলের করটিয়া জমিদারবাড়িতে ‘নালিশ’ ছবির শুটিংয়ে। তখন আমি ছোট। পরে যখন নিজেও চলচ্চিত্রে আসি, তখনই তার সঙ্গে ঘনিষ্ঠতা হয়। তিনি সহজ-সরল, নীতিবান ও অসাধারণ একজন মানুষ।”

অন্যদিকে চিত্রনায়ক আমিন খান বলেন, “কাঞ্চন ভাই আমাদের চলচ্চিত্রের এক অভিভাবকস্বরূপ। খবরটি শোনার পর সত্যিই খারাপ লেগেছে। তিনি শুধু ঢালিউড নয়, আমাদের সমাজেরও এক অমূল্য রত্ন।”

তিনি আরও বলেন, “তার সঙ্গে শত শত স্মৃতি জড়িয়ে আছে। কাজের সময় তিনি সবসময় একজন বড় ভাইয়ের মতো যত্ন নিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি— কাঞ্চন ভাই দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।