এনডিটিভি
৮ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

| প্রতীকী ছবি

পারিবারিক টানাপোড়েন আর নিত্যদিনের কলহ ঘোচাতে নিজের স্ত্রীকে তাঁরই প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন এক ব্যক্তি। ভারতের উত্তরপ্রদেশের সন্ত কবীর নগর জেলার একটি মন্দিরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সম্পূর্ণ ধর্মীয় বিধান মেনে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পরিবারের সদস্য ও স্থানীয় গ্রামপ্রধানের দেওয়া তথ্য অনুযায়ী, দেবরি গ্রামের অধিবাসী ৪৫ বছর বয়সী বুদ্ধিরাম নিশাদ এবং ৩৭ বছর বয়সী ফুলমতি প্রায় ২১ বছর আগে ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দীর্ঘদিনের এই সংসারে তাঁদের ১৮ বছর বয়সী এক ছেলেসহ মোট পাঁচ সন্তান রয়েছে। তবে কিছুদিন আগে ২৬ বছর বয়সী অবধেশ নামের এক তরুণের সঙ্গে ফুলমতির প্রীতি গড়ে উঠলে দাম্পত্য জীবনে তীব্র বিবাদ শুরু হয়।

ঘটনার ধারাবাহিকতায় প্রায় দুই মাস আগে ফুলমতি বাড়ি ছেড়ে অবধেশের সঙ্গে চলে যান। পরবর্তীতে পরিবারের লোকজনের বোঝানোর পর তিনি ঘরে ফিরে এলেও সংসারে অশান্তি কমেনি। পারিবারিক অমিল অব্যাহত থাকায় বুদ্ধিরাম শেষ পর্যন্ত স্ত্রীকে তাঁর পছন্দের মানুষের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন।

গত মঙ্গলবার আশরাফপুর গ্রামের একটি শিবমন্দিরে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এই বিয়ের আয়োজন করা হয়। বিয়ের পুরো অনুষ্ঠানে বুদ্ধিরাম নিজে উপস্থিত থেকে তদারকি করেন এবং প্রচলিত সামাজিক ও ধর্মীয় রীতি মেনে স্ত্রীর বিদায় রূপায়ন করেন।

এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুদ্ধিরাম জানান, দুই দশক আগে সংসার শুরু করলেও ফুলমতি এখন আর তাঁর সঙ্গে থাকতে ইচ্ছুক নন। সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, ‘আমি প্রতিদিনের অশান্তির মধ্যে সংসার করতে চাই না। তাই, যে ব্যক্তির সঙ্গে সে থাকতে চায়, তার সঙ্গেই তাকে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সংবাদমাধ্যম এনডিটিভি এই খবরটি প্রকাশ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১০

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১১

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১২

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৩

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৪

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

১৬

জকিগঞ্জে নিরাপদ ও টেকসই কৃষি নিশ্চিতে জৈবিক উপাদান ব্যবহারে নারীদের অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা

১৭

টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা

১৮

সেপ্টেম্বর থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে ফের বিদেশি ফ্লাইট চালু করছে সালামএয়ার

১৯

জকিগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।