সবুজ প্রান্ত
৪ অগাস্ট ২০২৬, ৯:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেপ্টেম্বর থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে ফের বিদেশি ফ্লাইট চালু করছে সালামএয়ার

‎দীর্ঘ আট বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও নিয়মিত ফ্লাইট চালু করতে যাচ্ছে কোনো বিদেশি বিমান সংস্থা। ওমানভিত্তিক বিমান সংস্থা ‘সালামএয়ার’ আগামী ১ সেপ্টেম্বর থেকে সরাসরি সিলেট-মাস্কাট রুটে যাত্রী পরিবহন শুরু করবে। এতে করে ওমানগামী প্রবাসীদের জন্য তুলনামূলক কম খরচে ভ্রমণের নতুন পথ উন্মোচিত হচ্ছে।

‎মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, শুরুর দিকে সপ্তাহে তিন দিন সিলেটে আসা-যাওয়া করবে সালামএয়ার। আগামী কয়েকদিনের মধ্যেই এই তিন দিনের সময়সূচি পুরোপুরি চূড়ান্ত হয়ে যাবে। তিনি আরও জানান, ভবিষ্যতে এই রুটে যাত্রী চলাচল বাড়লে ফ্লাইটের সংখ্যাও বাড়িয়ে দেওয়া হতে পারে।

‎এদিকে বাংলাদেশে নিজেদের সেবা বৃদ্ধির অংশ হিসেবে সিলেটে সার্বিক প্রস্তুতি গুটিয়ে আনছে সালামএয়ার। সংস্থাটির সিলেট এরিয়া ইনচার্জ সেলিম আল রাজি সাংবাদিকদের জানান, বর্তমানে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও ভারতীয় উপমহাদেশ জুড়ে মোট ৩৮টি গন্তব্যে বিমান চালাচ্ছে তাদের সংস্থা। বাংলাদেশে বর্তমানে তারা সপ্তাহে মোট ২৪টি ফ্লাইট চালু রাখবে—এর মধ্যে চট্টগ্রাম থেকে ১৪টি, ঢাকা থেকে ৭টি এবং সিলেট থেকে যাবে ৩টি ফ্লাইট। তিনি জানান, সিলেটে টিকিট বিক্রি, সিট বুকিং ও যাত্রীদের সার্বিক সুবিধার্থে সিটি অফিস ও বিমানবন্দরে নিজস্ব ডেস্ক চালুর কাজ শেষ পর্যায়ে রয়েছে।

‎সিলেটের আকাশপথে বিদেশি এয়ারলাইন্সের এই ফেরাটা ঘটছে দীর্ঘ আট বছর পর। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ২০১৫ সালের ১ এপ্রিল দুবাইভিত্তিক ‘ফ্লাই দুবাই’ প্রথম সিলেটে ফ্লাইট শুরু করেছিল। শুরুতে সপ্তাহে ৫ দিন চালু করলেও পরে প্রতিদিন তারা ঢাকা-দুবাই উড্ডয়ন করতো। তবে ২০১৮ সালের সেপ্টেম্বরে হঠাৎই তারা সিলেট থেকে সেবা বন্ধ করে দেয়। এর পর থেকে আর কোনো বিদেশি এয়ারলাইন্স সিলেটে নিয়মিত যাতায়াত করেনি।

‎সম্প্রতি সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান চলাচল শুরুর এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির ওসমানী বিমানবন্দরকে একটি আধুনিক আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তোলার সরকারি পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হলে সিলেট থেকে ভারতের গুয়াহাটি রুটেও সরাসরি ফ্লাইট চালুর পথ সুগম হতে পারে। এতে করে এই অঞ্চলে ব্যবসা, পর্যটন ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালুটিকরে গ্যাস সংকট, ভোগান্তিতে চালক-যাত্রীরা

অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, চালকের আসনে বাংলাদেশ

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় ঢুকে জরিমানা গুনলেন ৮ ট্রলারচালক

লোডশেডিং কমাতে ‘দিন গোনা’ ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

জকিগঞ্জে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান

সিলেটে বাসার দরজার নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত, ভেতরে মিলল তিনজনের মরদেহ

খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন নিয়ে ‘বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

১০

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

১১

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

১২

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

১৩

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

১৪

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

১৬

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১৭

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৮

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১৯

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।