স্টাফ রিপোর্টার
৬ অগাস্ট ২০২৬, ২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

‎সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড এবং পাঁচ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন মূল অভিযুক্ত জাকির হোসেন। একই সঙ্গে মামলার অন্য দুই আসামি খালাস পেয়েছেন।

‎বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেটের মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও বিশেষ জজ আবু ওবায়দা আলোচিত এই মামলার চূড়ান্ত রায় প্রদান করেন।

‎আদালতের নথি থেকে জানা যায়, চলতি বছরের ৬ মে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে দিনমজুর রাইসুল হকের চার বছরের শিশুকন্যা ফাহিমা নিখোঁজ হয়। দুদিন পর ৮ মে ভোরে গ্রামের একটি ডোবার ধার থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে, নিহত ফাহিমার প্রতিবেশি চাচা জাকির হোসেন হত্যার পর লাশটি ডোবার পানিতে গুম করার চেষ্টা করেছিলেন। মরদেহ পানিতে না ফেলে ডোবায় পাশেই ফেলে রেখে যান।

‎স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

‎পরবর্তীতে ১১ মে রাতে পুলিশ জাকির হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তিনি পুলিশ ও আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। তদন্ত শুরুর মাত্র ১ মাস ৫ দিনের মাথায় চার্জশিট জমা দেয় পুলিশ, যেখানে জাকির হোসেনের বিরুদ্ধে সরাসরি হত্যা ও ধর্ষণচেষ্টার অভিযোগ আনা হয়। অন্যদিকে মৃত তোতা মিয়ার অপর দুই ছেলে জয়নাল আবেদীন ও আবুল কালামের বিরুদ্ধে লাশ গুমের সহায়তার তথ্য দেওয়া হলেও বিচারিক প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের খালাস প্রদান করেন।

‎মামলা নিষ্পত্তির গতি নিয়ে কথা বলতে গিয়ে সিলেট মহানগর আদালতের পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. বদরুল আহমদ চৌধুরী বলেন, মাত্র তিন মাসের স্বল্পতম সময়ের মধ্যে আদালত এই আলোচিত বিচারকাজ সম্পন্ন করে রায় ঘোষণা করেছেন। তিনি আরও উল্লেখ করেন, প্রধান আসামির অপরাধের পক্ষে স্পষ্ট প্রমাণ থাকলেও বাকিদের ক্ষেত্রে পর্যাপ্ত সাক্ষ্য না মেলায় তাঁদের খালাস দিয়েছেন বিচারক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১০

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১১

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১২

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৩

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৪

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৫

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৬

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৭

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৮

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৯

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।