
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাহিরপুর থানার আওতাধীন টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পর্যটকের নাম আলী আহমদ খান (৭২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতি এলাকার আহমেদ আলী খানের ছেলে। বর্তমানে তিনি সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটিতে বসবাস করতেন।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, মদনের উচিতপুর ঘাট থেকে একটি হাউসবোটে ৩২ জন পর্যটক নিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে তারা টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে রওনা হন। শুক্রবার বিকেলে ওয়াচ টাওয়ার এলাকায় গোসল করতে নেমে আলী আহমদ খান পানিতে ডুবে যান।
পরে তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় মেয়ের জামাই খাইরুল হাসান (৪২), পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কেতুপাড়া গ্রামের বাসিন্দা, বিষয়টি নিশ্চিত করেছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।