মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চাঁদাবাজি, জুয়া, ইভটিজিং, পর্যটন এলাকার নিরাপত্তা, খেয়াঘাটের শৃঙ্খলা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

‎সভায় তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী বলেন, “তাহিরপুরে মাদক, চাঁদাবাজি, জুয়া ও সন্ত্রাসের কোনো স্থান নেই। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

‎উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, যুবসমাজকে মাদক ও জুয়ার ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। ইভটিজিং ও নারী হয়রানির মতো অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদক কারবারি, চাঁদাবাজ, জুয়াড়ি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। কোনো অপরাধী আইনের ঊর্ধ্বে নয়। সাধারণ মানুষের সহযোগিতা পেলে অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।”

‎সভাপতির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক, চাঁদাবাজি, জুয়া, ইভটিজিংসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। একই সঙ্গে পর্যটন এলাকা, বাজার ও খেয়াঘাটে শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”

‎সভায় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু,তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ, তাহিরপুর উপজেলা বিএনপি আহব্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহব্বায়ক জুনাব আলী, যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম আহব্বায়ক রাখাব উদ্দিন, উপজেলা বিএনপি সদস্য সাখাওয়াত হোসেন, শ্রীপুর দক্ষিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার, বালিজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।