সবুজ প্রান্ত প্রতিবেদক
৭ অগাস্ট ২০২৬, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

‎সিলেটের ওসমানীনগরে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন তরুণ সংগীতশিল্পী পেহেলী ভৈরবী। বৃহস্পতিবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

‎শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন পেহেলী ভৈরবী। পরে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎পুলিশ জানায়, নিহত পেহেলী ভৈরবী কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের এলাকার বাবুল মিয়ার মেয়ে। ওসমানীনগরের এ দুর্ঘটনায় নিহত অন্তত ৯ জনের একজন তিনি।

‎মৃত্যুর কয়েক ঘণ্টা আগে, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেষ একটি স্ট্যাটাস দিয়েছিলেন পেহেলী ভৈরবী। সেখানে তিনি বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকার বৈরাগী বাজারে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা জানিয়ে পরিচিতজনদের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেটিই তাঁর জীবনের শেষ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট হয়ে থাকে।

‎তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

জকিগঞ্জে নিরাপদ ও টেকসই কৃষি নিশ্চিতে জৈবিক উপাদান ব্যবহারে নারীদের অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা

১০

টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা

১১

সেপ্টেম্বর থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে ফের বিদেশি ফ্লাইট চালু করছে সালামএয়ার

১২

জকিগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৩

যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে আত্মগোপন, মাজার গেট থেকে গ্রেফতার হবিগঞ্জের যুবক

১৪

বালাউটে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প : প্রায় ৫ শত রোগী পেলেন চিকিৎসাসেবা, ছানি অপারেশনের জন্য ১৬২ জন নির্বাচিত

১৫

স্থানীয় উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতে জকিগঞ্জে মতবিনিময় সভা

১৬

মায়ের অভিযোগের পর গ্রামবাসীর হাতে আটক যুবক থানা হাজতে

১৭

আবার বাড়ল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

১৮

হবিগঞ্জে এনসিপির মামলায় ‘হামলার বর্ণনা অস্পষ্ট’—এই যুক্তিতে জামিন পেলেন ১১ ছাত্রদল নেতা

১৯

সিলেটে চায়ের‌ দোকানে বসে বন্ধুদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন,বস্তাভর্তি খাতা জব্দ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।