
ফেসবুক বিজ্ঞাপনের (ফেসবুক অ্যাড) বিল পরিশোধের মাধ্যম হিসেবে যুক্ত হয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘বিকাশ’। এর ফলে ফেসবুকে বুস্টিং বা বিজ্ঞাপন চালানোর ক্ষেত্রে ব্যবহারকারীদের আর কেবল আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভর করতে হচ্ছে না।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বেশ কয়েকজন ব্যবহারকারী তাঁদের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজের পেমেন্ট মেথডে (মূল্য পরিশোধের পদ্ধতি) বিকাশ যুক্ত হওয়ার বিষয়টি দেখতে পেয়েছেন এবং অনেকে এটি সফলভাবে ব্যবহারও করছেন।
তবে ফেসবুকে সরাসরি বিকাশ যুক্ত হওয়ার বিষয়ে এখন পর্যন্ত মেটা কিংবা বিকাশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
প্রযুক্তি খাত সংশ্লিষ্টদের মতে, মূলত ট্রায়াল বা পরীক্ষামূলক সুবিধার অংশ হিসেবে কিছু ব্যবহারকারী এটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। এই পরীক্ষামূলক প্রক্রিয়া সফল হলে শিগগিরই উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।