মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা

প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষিত টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের দায়ে ৬টি হাউসবোটকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎মঙ্গলবার (৪ আগস্ট) জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে টাঙ্গুয়ার হাওর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

‎ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘনের অপরাধে ৬টি হাউসবোটের বিরুদ্ধে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা করে তাহিরপুর থানা পুলিশ।

‎এ সময় টাঙ্গুয়ার হাওরে অবস্থানরত হাউসবোট মালিক,পর্যটক ও সংশ্লিষ্টদের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

‎জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানায়, রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা

সেপ্টেম্বর থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে ফের বিদেশি ফ্লাইট চালু করছে সালামএয়ার

জকিগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে আত্মগোপন, মাজার গেট থেকে গ্রেফতার হবিগঞ্জের যুবক

বালাউটে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প : প্রায় ৫ শত রোগী পেলেন চিকিৎসাসেবা, ছানি অপারেশনের জন্য ১৬২ জন নির্বাচিত

স্থানীয় উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতে জকিগঞ্জে মতবিনিময় সভা

মায়ের অভিযোগের পর গ্রামবাসীর হাতে আটক যুবক থানা হাজতে

আবার বাড়ল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

হবিগঞ্জে এনসিপির মামলায় ‘হামলার বর্ণনা অস্পষ্ট’—এই যুক্তিতে জামিন পেলেন ১১ ছাত্রদল নেতা

সিলেটে চায়ের‌ দোকানে বসে বন্ধুদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন,বস্তাভর্তি খাতা জব্দ

১০

তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শিহাব

১১

কানাইঘাটে জামায়াতের মোটরসাইকেল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

১২

‎গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের ক্যাম্পেইনে মদসহ দুই ব্যক্তি আটক  ‎

১৩

জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন

১৪

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, বিভাগে মোট প্রাণহানি ১১৩

১৫

গোয়াইনঘাটে ১ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার, আপন দুই ভাই গ্রেপ্তার

১৬

নতুনকুঁড়ি চ্যাম্পিয়নশিপে গৌরব, সাকিলকে সংবর্ধনা দিলেন ডা: ছাদিকুর রহমান খান

১৭

জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট, ডিমার্কেশনের বাইরে বালু উত্তোলনের অভিযোগের সত্যতা মেলেনি

১৮

রাশিয়ার উদ্ভাবিত ক্যানসার টিকা প্রথম রোগীর শরীরে মিলেছে ইতিবাচক ফল

১৯

হবিগঞ্জে এনসিপির ১০ নেতার বিরুদ্ধে ছাত্রদলের মামলা, চারটি আইফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।