জকিগঞ্জ প্রতিনিধি
৩ অগাস্ট ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালাউটে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প : প্রায় ৫ শত রোগী পেলেন চিকিৎসাসেবা, ছানি অপারেশনের জন্য ১৬২ জন নির্বাচিত

সিলেটের জকিগঞ্জ উপজেলার বালাউট ছাহেব বাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বালাউট দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৫ শত রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

সিলেটের ইনক্লুসিভ আই হাসপাতাল-এর সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়।

ক্যাম্পে পরীক্ষা-নিরীক্ষার পর ছানি অপারেশনের জন্য ১৬২ জন রোগীকে নির্বাচিত করা হয়। তাদেরকে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে। অপরদিকে, যাদের অপারেশনের প্রয়োজন হয়নি, তাদের সবাইকে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

এলাকাবাসীর দোরগোড়ায় মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে আল্লামা বালাউটি ছাহেব বাড়ির এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহযোগিতা প্রদান করে সেবা ফাউন্ডেশন, বিয়ানীবাজার।

এসময় উপস্থিত ছিলেন ছাহেবজাদায়ে বালাউটি মাওলানা মাশুকুর রহমান মারুফ, মাওলানা শফিকুর রহমান মনসুরপুরী, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি এনামুল হক মুন্না, আলোর দিশারী ইসলামী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ছাদেক আহমদ তালুকদার, চাইল্ডহোম একাডেমির সহকারী শিক্ষক আবু তাহের, সমাজসেবক বাহার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালাউটে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প : প্রায় ৫ শত রোগী পেলেন চিকিৎসাসেবা, ছানি অপারেশনের জন্য ১৬২ জন নির্বাচিত

স্থানীয় উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতে জকিগঞ্জে মতবিনিময় সভা

মায়ের অভিযোগের পর গ্রামবাসীর হাতে আটক যুবক থানা হাজতে

আবার বাড়ল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

হবিগঞ্জে এনসিপির মামলায় ‘হামলার বর্ণনা অস্পষ্ট’—এই যুক্তিতে জামিন পেলেন ১১ ছাত্রদল নেতা

সিলেটে চায়ের‌ দোকানে বসে বন্ধুদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন,বস্তাভর্তি খাতা জব্দ

তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শিহাব

কানাইঘাটে জামায়াতের মোটরসাইকেল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

‎গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের ক্যাম্পেইনে মদসহ দুই ব্যক্তি আটক  ‎

জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন

১০

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, বিভাগে মোট প্রাণহানি ১১৩

১১

গোয়াইনঘাটে ১ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার, আপন দুই ভাই গ্রেপ্তার

১২

নতুনকুঁড়ি চ্যাম্পিয়নশিপে গৌরব, সাকিলকে সংবর্ধনা দিলেন ডা: ছাদিকুর রহমান খান

১৩

জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট, ডিমার্কেশনের বাইরে বালু উত্তোলনের অভিযোগের সত্যতা মেলেনি

১৪

রাশিয়ার উদ্ভাবিত ক্যানসার টিকা প্রথম রোগীর শরীরে মিলেছে ইতিবাচক ফল

১৫

হবিগঞ্জে এনসিপির ১০ নেতার বিরুদ্ধে ছাত্রদলের মামলা, চারটি আইফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৬

হবিগঞ্জের আলিফের চোখে চিরতরে অন্ধত্বের আশঙ্কা, সামাজিক মাধ্যমে ক্ষোভ ও নিন্দার ঝড়

১৭

তাহিরপুরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

১৮

এখনই গোলাপগঞ্জ যাব, দেখি এই সরকারের কত সন্ত্রাসী আছে : সিলেটে বিরোধীদলীয় চিফ হুইপ

১৯

হবিগঞ্জে এনসিপির বহরে হামলা, জেলা ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।