কানাইঘাট উপজেলার ৩নং দিঘিরপার পূর্ব ইউনিয়নের ভবানীপুর গ্রামের কৃতিসন্তান সাকিল আহমদ জাতীয় পর্যায়ের “নতুনকুঁড়ি স্পোর্টস চ্যাম্পিয়নশিপে” সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করে সাফল্য অর্জন করায় তাকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
আজ ৩১ জুলাই বৃহস্পতিবার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক এবং জেনিফা আইডিয়্যাল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক ডা: ছাদিকুর রহমান খানের পক্ষ থেকে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ডা: ছাদিকুর রহমান খান বলেন, সাকিলের এই অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো কানাইঘাট উপজেলার জন্য গর্বের। তার এই সাফল্য এলাকার তরুণদের অনুপ্রেরণা যোগাবে।
উল্লেখ্য, সাকিল আহমদ নতুনকুঁড়ি স্পোর্টস চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
তার এই অর্জনে ভবানীপুরসহ কানাইঘাটবাসী আনন্দিত ও গর্বিত।
নতুনকুঁড়ি চ্যাম্পিয়নশিপে গৌরব, সাকিলকে সংবর্ধনা দিলেন ডা: ছাদিকুর রহমান খান

সবুজ প্রান্ত অনলাইন



