গোয়াইনঘাট প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের ক্যাম্পেইনে মদসহ দুই ব্যক্তি আটক  ‎

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজারে মাদকবিরোধী ঐক্য পরিষদের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ ক্যাম্পেইন চলাকালে ১২ লিটার দেশীয় চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪:০০ ঘটিকায় মামার বাজার পয়েন্ট থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণের একপর্যায়ে মামার বাজার মন্দিরের সামনে সন্দেহজনক একটি অটোগাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় শ্রী নগেন্দ্র ব্যানার্জি (৪২), পিতা- মৃত ইন্দ্র ব্যানার্জি, সাং- পাথর টিলা, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট এবং মো. নয়ন মল্লিক (৫৫), পিতা- মৃত আব্দুল ওয়াহাব মল্লিক, স্থায়ী সাং- চর যাদবপুর, থানা- পালং, জেলা- শরীয়তপুর, বর্তমানে- মোহাম্মদপুর, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট-এর কাছ থেকে ১২ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিকভাবে গোয়াইনঘাট থানায় যোগাযোগ করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

‎মাদকবিরোধী ঐক্য পরিষদের আহ্বায়ক ফাহিম মোনায়েম বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকমুক্ত গোয়াইনঘাট গড়তে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসনের সহযোগিতায় আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

‎গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজের সচেতন মানুষ এভাবে এগিয়ে আসলে মাদক নিয়ন্ত্রণ করা সহজ হবে।”

‎মাদকবিরোধী ঐক্য পরিষদের আহ্বায়ক ফাহিম মোনায়েমের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাকিব আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত লিফলেট বিতরণ ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রুবেল ও গফুর আল মামুন, সংগঠক রোমান আহমেদ, হাসান আহমেদ ও ফয়জুর রহমান, মুখপাত্র মাহাদি হাসান মাহফুজ, সদস্য ফজলুর রহমান নাবিল, সাধারণ সদস্য ফাহিম খান, গুলজার আহমেদ, সালমান মুক্তাদির, শাহরিয়ার তাসকিন, জুয়েল আহমেদ, কালাম আহমেদসহ এলাকার সচেতন নাগরিকবৃন্দ। কর্মসূচি বাস্তবায়নে মামার বাজার সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি ফারুক আহমেদ সর্বাত্মক সহযোগিতা করেন।

‎মাদকবিরোধী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান, মাদকমুক্ত গোয়াইনঘাট গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং প্রশাসনের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের ক্যাম্পেইনে মদসহ দুই ব্যক্তি আটক  ‎

জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, বিভাগে মোট প্রাণহানি ১১৩

গোয়াইনঘাটে ১ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার, আপন দুই ভাই গ্রেপ্তার

নতুনকুঁড়ি চ্যাম্পিয়নশিপে গৌরব, সাকিলকে সংবর্ধনা দিলেন ডা: ছাদিকুর রহমান খান

জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট, ডিমার্কেশনের বাইরে বালু উত্তোলনের অভিযোগের সত্যতা মেলেনি

রাশিয়ার উদ্ভাবিত ক্যানসার টিকা প্রথম রোগীর শরীরে মিলেছে ইতিবাচক ফল

হবিগঞ্জে এনসিপির ১০ নেতার বিরুদ্ধে ছাত্রদলের মামলা, চারটি আইফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

হবিগঞ্জের আলিফের চোখে চিরতরে অন্ধত্বের আশঙ্কা, সামাজিক মাধ্যমে ক্ষোভ ও নিন্দার ঝড়

তাহিরপুরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

১০

এখনই গোলাপগঞ্জ যাব, দেখি এই সরকারের কত সন্ত্রাসী আছে : সিলেটে বিরোধীদলীয় চিফ হুইপ

১১

হবিগঞ্জে এনসিপির বহরে হামলা, জেলা ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

১২

এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে সিলেটে কড়া নিরাপত্তা, মোতায়েন করা হচ্ছে ৫ প্লাটুন বিজিবি

১৩

কানাইঘাট ও ওসমানীনগরে আজ এনসিপির পদযাত্রা, আসছেন কেন্দ্রীয় শীর্ষ নেতারা

১৪

হবিগঞ্জের সহিংসতার ঘটনায় উদ্বেগ, সব পক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জমিয়তের

১৫

সাংবাদিক কাজি রেজাউল করিম রেজার বড় ভাই কাজি ফরহাদ মিয়া-স্বাধীনের দাফন সম্পন্ন

১৬

দোয়ারাবাজারে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

১৭

শাহপরাণে র‌্যাবের অভিযানে ৮৮২ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ২

১৮

এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

১৯

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির মৌখিক পরীক্ষা স্থগিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।