নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

সিলেটের জকিগঞ্জ গ্যাস ফিল্ডে অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য মূল্য পরিশোধের দাবিতে ভূমির মালিকদের দেওয়া তালা খুলে দিয়েছেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে তিনি গ্যাস ফিল্ডে গিয়ে তালা খুলে দেন। এ সময় ভূমির মালিকদের প্রতিনিধি, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মোস্তাফা আহমদ, যুবনেতা নুরুল হুদা, মিজানুর রহমানসহ অন্যান্য ভূমির মালিক উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (২০ জুলাই) অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য মূল্য পরিশোধের দাবিতে ক্ষুব্ধ ভূমির মালিকরা গ্যাস ফিল্ডে তালা ঝুলিয়ে দেন। তাদের অভিযোগ, ২০১৭ সালে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) জকিগঞ্জ উপজেলার আনন্দপুর এলাকায় গ্যাসের সন্ধান পাওয়ার পর প্রায় ১৬ কিয়ার ভূমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘদিনেও ক্ষতিপূরণ পরিশোধ করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভূমি অধিগ্রহণের পর মালিকদের ক্ষতিপূরণ পরিশোধ ছাড়াই গ্যাস ফিল্ডের কার্যক্রম শুরু করা হয়। সে সময় ভূমির মালিকরা আপত্তি জানালেও পরে এলাকা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অধিগ্রহণকৃত ভূমির মূল্য পরিশোধ না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সম্প্রতি ভূমির শ্রেণি পরিবর্তনসংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় তারা গ্যাস ফিল্ডে তালা দেওয়ার কর্মসূচি পালন করেন।

ভূমির মালিকদের প্রতিনিধি ইকবাল আহমদ তাপাদার বলেন, বর্তমান বাজারদরের তুলনায় অত্যন্ত কম মূল্য নির্ধারণ করা হয়েছে। ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের দাবি অব্যাহত থাকবে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ আগামী ২০ দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস দেওয়ায় আলোচনার সুযোগ সৃষ্টি করতে আপাতত গ্যাস ফিল্ডের তালা খুলে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ ভূমির মালিকদের সঙ্গে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিপূরণের চেক তাদের হাতে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথাও জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১০

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১১

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১২

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৩

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৪

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৫

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৬

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৭

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৮

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।