সবুজ প্রান্ত
২৩ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

সিলেটের জকিগঞ্জ উপজেলার নান্দিশ্রী গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধা করবুলা বেগম পেয়েছেন এক নতুন অর্ধ পাকা ঘর। মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস ইউনাইটেড অ্যাসোসিয়েশ-এর অর্থায়নে এবং মানবিক সংস্থা লতিফি হ্যান্ডস-এর বাস্তবায়নে নির্মিত এই নতুন ঘর পেয়ে জীবনের শেষ বয়সে এসে মাথা গোঁজার একটি নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছেন নিঃসঙ্গ এই নারী।

‎স্বামী ও সন্তানহীন করবুলা বেগম দীর্ঘদিন ধরে একটি ভাঙা ও জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। ঘরের পুরোনো টিনের চালে ছিল অসংখ্য ছিদ্র, চারপাশের টিনের বেড়াও ছিল বেশ ভঙ্গুর। বর্ষাকালে চাল গলে পানি পড়লে ঘরের ভেতরেই ভিজতে হতো তাঁকে। কোনো স্বজন না থাকায় জীবনের এই অনিশ্চয়তা ও কষ্ট একাকীই সহ্য করতে হচ্ছিল দৃষ্টিপ্রতিবন্ধী এই বৃদ্ধাকে।

‎জানা যায়, করবুলা বেগমের এই দীর্ঘ করুণ পরিস্থিতিতে গত প্রায় ৩০ বছর ধরে ছায়ার মতো পাশে ছিল সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান লতিফি হ্যান্ডস। আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর প্রতিষ্ঠিত এই সংস্থার অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রকল্পের আওতায় তাঁকে নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছিল, যা দিয়ে এতদিন কোনোমতে টিকে ছিল তাঁর জীবনধারণ।

‎অবশেষে এই অসহায় বৃদ্ধার কষ্টের স্থায়ী সমাধান হিসেবে তাঁর জন্য নতুন বাসস্থানের উদ্যোগ নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়াভিত্তিক সংগঠন ‘ডালাস ইউনাইটেড অ্যাসোসিয়েশন এর আর্থিক সহায়তায় লতিফি হ্যান্ডস-এর তত্ত্বাবধানে করবুলা বেগমের জন্য তৈরি করে দেওয়া হয়েছে নীল ও সবুজ টিনে সাজানো একটি অর্ধ পাকা ঘর। পুরোনো জীর্ণ চালা ছেড়ে নতুন রঙিন ঘরে উঠে এখন জীবনের শেষ দিনগুলোতে পরম স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি পাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী করবুলা বেগম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১০

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১১

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১২

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৩

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৪

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৫

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

১৬

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

১৭

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

১৮

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১৯

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।