
সিলেটের গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
শনিবার (৪ জুলাই) বিকেলে গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি বিলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকির সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক ও পুলিশ কর্মকর্তারা অংশ নেন।
মতবিনিময় সভায় নবাগত ওসি মো. ওমর ফারুক উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ এবং মাদক নির্মূলে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক একযোগে কাজ করলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সহজ হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন পুলিশি কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, গোয়াইনঘাট থানাকে জনবান্ধব ও দালালমুক্ত থানা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করবেন। থানায় আগত সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে আইনি সেবা পান, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে।
সভায় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিষয় নবাগত ওসির নজরে আনেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে অপরাধ দমনে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ। পরে অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে থানা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও গোয়াইনঘাট থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।