সবুজ প্রান্ত প্রতিবেদক
২ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

20250221 233101
প্রতীকী ছবি

বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলম আহমদ (২৮) ওই গ্রামের ওয়ারিছ আলীর ছেলে। হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে অভিযুক্ত চাচাতো ভাই পারভেজ আহমদকে (৩২) রক্তাক্ত ছুরিসহ গ্রেফতার করেছে পুলিশ।

‎গ্রেফতার হওয়া পারভেজ খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামে তার নানাবাড়িতে আত্মগোপন করেছিলেন। জকিগঞ্জ থানা পুলিশের একটি দল সেখান থেকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিটি উদ্ধার করা হয়।

‎পারভেজ আহমদ একই গ্রামের মোস্তকিন আলীর ছেলে এবং নিহতের আপন চাচাতো ভাই।

‎স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাতে টেলিভিশন স্ক্রিনে খেলা দেখার সময় চিৎকার করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। তর্কাতর্কির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পারভেজ ধারালো ছুরি দিয়ে আলমের ওপর হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যান। পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় আলমকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের করেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১০

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১১

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১২

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৩

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৪

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৫

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৬

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

বড়লেখায় জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ, হত্যার অভিযোগ

১৮

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাহিরপুরে বিএনপির দোয়া মাহফিল

১৯

তৃতীয় দফায় শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।