জকিগঞ্জ প্রতিনিধি
২২ জুন ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বিশেষ বরাদ্দ (তৃতীয় পর্যায়) ২০২৫-২০২৬ অর্থবছরের অনুদানের আওতায় জকিগঞ্জে সুফলভোগীদের জন্য দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১১টায় জকিগঞ্জের এসডিএস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)-এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অলিউল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিলু চন্দ্র এবং জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির মাধ্যমে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। তারা সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের উদ্যোগকে দারিদ্র্য বিমোচন ও টেকসই জীবিকা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বিশেষ বরাদ্দ (তৃতীয় পর্যায়) ২০২৫-২০২৬-এর আওতায় বাস্তবায়িত এ কর্মসূচি ২২ ও ২৩ জুন এবং আগামী ২৯ জুন পর্যন্ত জকিগঞ্জস্থ এসডিএস কার্যালয়ে অনুষ্ঠিত হবে। কর্মসূচির আওতায় নির্বাচিত সুফলভোগীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান এবং গাভী বিতরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১০

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১১

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১২

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৩

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৪

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৫

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৬

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৭

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৮

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৯

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।