স্টাফ রিপোর্টার
১৮ জুন ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাহজালাল মাজারের দানের ৩ ডেগ সিলগালা করে নতুন দানবাক্স বসাল প্রশাসন

সিলেটের মানুষের আবেগ, বিশ্বাস আর ঐতিহ্যের অন্যতম প্রধান কেন্দ্রস্থল হযরত শাহজালাল (রহ.) মাজার। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসেন এই পবিত্র প্রাঙ্গণে, পরম শ্রদ্ধায় দান করেন নগদ অর্থ থেকে শুরু করে মূল্যবান সামগ্রী। কিন্তু এই বিপুল পরিমাণ দানের টাকা কোথায় যায়, কীভাবে খরচ হয়—তা নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের মনে এক ধরনের কৌতূহল ও অস্পষ্টতা ছিল। অবশেষে মাজারের সেই অর্থ ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি আনতে এক বড় উদ্যোগ নিয়েছে সিলেট জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল চারটার দিকে জেলা প্রশাসনের একটি দল মাজার প্রাঙ্গণে বিশেষ অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে মাজারের ঐতিহ্যবাহী তিনটি বড় দানের ডেক সিলগালা করে দেওয়া হয়। একই সঙ্গে, এখন থেকে ভক্তদের দেওয়া দানের প্রতিটি টাকা যেন সঠিক নিয়মে ও সঠিক জায়গায় পৌঁছায়, তা নিশ্চিত করতে প্রশাসনের নিজস্ব তত্ত্বাবধানে বেশ কয়েকটি দানবাক্স স্থাপন করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা বলেন, ‘মাজারে আসা ভক্ত ও দর্শনার্থীদের দান সংগ্রহ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও দায়বদ্ধতার মধ্যে আনতেই আমাদের এই পদক্ষেপ। এখন থেকে সাধারণ মানুষের দেওয়া সব দান সরাসরি প্রশাসনের এই বাক্সগুলোতেই জমা হবে এবং এর ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হবে।’ প্রশাসন সূত্রে জানা গেছে, মাজারের বিভিন্ন পয়েন্টে একটি মূল বড় বাক্সসহ কয়েকটি ছোট দানবাক্স বসানো হয়েছে। আর এই পুরো ব্যবস্থার সার্বক্ষণিক নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে আনসার সদস্যদের।

এর আগে, গত শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর বেলা দেড়টার দিকে আকস্মিকভাবে হযরত শাহজালাল (রহ.) মাজার পরিদর্শনে যান সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। সে সময়ই মূলত দুই মাজারের আয়-ব্যয়ের হিসাবকে একটি নিয়মের মধ্যে আনতে প্রাথমিকভাবে মাজারের দানবাক্সগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

সেদিনের সেই উদ্যোগের কথা স্মরণ করে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, ‘সিলেটের দুটি বড় ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান হলো হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার। আমাদের মূল লক্ষ্য হলো, মানুষের এই পরম বিশ্বাসের জায়গা দুটিকে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় এনে সর্বসাধারণের কাছে এর স্বচ্ছতা নিশ্চিত করা। বর্তমানে আমরা এই দুটি গুরুত্বপূর্ণ মাজারের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনাকে একটি নির্দিষ্ট মানদণ্ডে নিয়ে আসার চেষ্টা করছি। এরপর পর্যায়ক্রমে জেলার অন্যান্য মাজার ও প্রতিষ্ঠানের বিষয়েও একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’

শত শত বছর ধরে সিলেটের নামের সঙ্গে জড়িয়ে আছে শাহজালাল ও শাহপরানের নাম। পর্যটক কিংবা সাধারণ ভক্ত এখানে এসে মনের টানে সোনা-দানা, গবাদিপশু কিংবা নগদ টাকা দান করাটা একটা নিয়মিত চিত্র। প্রতিদিনই এখানে লাখ লাখ টাকা জমা পড়ে। কিন্তু এই অর্থের কোনো আনুষ্ঠানিক বা প্রকাশ্য হিসাব না থাকায় সাধারণ মানুষের মনে এক ধরনের অধিকার সচেতনতার প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। জনসাধারণের সেই দীর্ঘদিনের চাওয়াকে সম্মান জানিয়ে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা ও অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতেই মূলত জেলা প্রশাসনের এই প্রশংসনীয় পদক্ষেপ, যা মাজারের সার্বিক পরিবেশকে আরও মর্যাদাপূর্ণ করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।