শাহ্ মাশুক নাঈম
১৩ জুন ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যান্সারে আক্রান্ত দোয়ারাবাজারের আব্দুল মজিদের বাঁচার আকুতি, প্রয়োজন সহায়তা

মারাত্মক ব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়ে আবারও সুস্থ পৃথিবীতে বেঁচে থাকার আকুতি জানিয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা আব্দুল মজিদ (৪৫)। সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষদের আর্থিক সহযোগিতা পেলে সুচিকিৎসার মাধ্যমে তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করছেন।

ভুক্তভোগী এই ব্যক্তি উপজেলার সুরমা ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। পেশায় রাজমিস্ত্রী আব্দুল মজিদ তিন সন্তানের জনক। প্রায় আড়াই বছর আগে তার পেটে এই দুরারোগ্য ক্যান্সার রোগটি শনাক্ত হয়।

অসুখ ধরা পড়ার পর থেকে নিজের সাধ্যানুযায়ী চিকিৎসা চালিয়ে আসছিলেন আব্দুল মজিদ। তবে অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসার খরচ মেটানোর মতো আর্থিক সামর্থ্য বর্তমানে তার পরিবারের আর নেই। নিজের থাকার ভিটেমাটি ছাড়া আর কোনো সম্পদও অবশিষ্ট নেই তার। এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে দেশের ধনাঢ্য ব্যক্তি ও প্রবাসী ভাইদের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

নিজের বর্তমান দুরবস্থা নিয়ে আব্দুল মজিদ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করছি। রাজমিস্ত্রীর কাজ করে তিন সন্তানসহ পাঁচজনের পরিবারটি বেশ ভালোভাবেই চালাচ্ছিলাম। কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার পর থেকে আর কোনো কাজ করতে পারছি না। ক্যান্সারের চিকিৎসা অনেক খরচ সাপেক্ষ হওয়ায় পুরোপুরি চিকিৎসা করানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না।’

চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য সমাজের সর্বস্তরের বিত্তবানদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন এই অসহায় ব্যক্তি। কোনো সহৃদয়বান মানুষ যদি এই হতদরিদ্র আব্দুল মজিদের পাশে দাঁড়ান, তবেই তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে। রোগীকে সাহায্য পাঠাতে বিকাশ অথবা নগদ নম্বর: ০১৯৭৬০২৪১৫৪-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১০

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১১

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১২

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৩

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৪

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৫

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৬

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৭

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

বড়লেখায় জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ, হত্যার অভিযোগ

১৯

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাহিরপুরে বিএনপির দোয়া মাহফিল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।