সবুজ প্রান্ত প্রতিবেদক
১ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি দ্রুত সময়ের মধ্যে পুরোদমে সচল করার আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ১২ শয্যার একটি আধুনিক হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

‎রোববার (৩১ মে) বিকেলে সিলেট মহানগর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নগরীর শহীদ সুলেমান হলে এই সভার আয়োজন করা হয়।

‎বক্তব্যের শুরুতে মন্ত্রী নির্বাচনের সময় দেওয়া জনশ্রুতি যেকোনো মূল্যে বাস্তবায়নের ওপর জোর দেন। সিলেটের যোগাযোগ খাতকে আধুনিকায়ন করার অংশ হিসেবে বিমানবন্দর থেকে আম্বরখানা পর্যন্ত সড়কটিকে ৪ লেনে রূপান্তর করা হবে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া মালবাহী ও ভারী যানবাহন যাতে মূল শহরের ভেতর দিয়ে না গিয়ে বাহির দিয়ে চলাচল করতে পারে, সেজন্য সাহেবের বাজার থেকে টিলাগড় পর্যন্ত শহরের বাইপাস ধরে একটি নতুন সড়ক নির্মাণের পরিকল্পনার কথা জানান। শহরের চারপাশ দিয়ে লিংক রোড তৈরি করা সম্ভব কি না, তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

‎দীর্ঘ ১৭ বছরের রক্তক্ষয়ী আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। গত তিন মাস ধরে দেশের মানুষ প্রধানমন্ত্রী ও দেশনায়ক তারেক রহমানের যোগ্য নেতৃত্বের গুণাবলী দেখছেন উল্লেখ করে তিনি বলেন, তাঁর নেতৃত্বের মূল বৈশিষ্ট্য হলো পরিমিতিবোধ, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রম। উদাহরণ টেনে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর দুপুরের খাবারের জন্য সরকারি বাজেট মাত্র ১০০ টাকা, যা মন্ত্রিসভার সবার জন্যই সমানভাবে নির্ধারিত। অথচ পূর্ববর্তী সময়ে একেকজন প্রধানমন্ত্রীর দুপুরের খাবারের পেছনেই দেড় লাখ টাকা বিল আসত। একজন অভিভাবকের মতো এই সততা ও পরিমিতিবোধ শতভাগ বজায় রাখার ফলেই দেশের মানুষ তাঁর ওপর সম্পূর্ণ আস্থা রেখেছে।

‎শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে তিনি দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে এক বিশাল ও ইতিবাচক বদল এনেছিলেন। তাঁর দেশপ্রেম ও দায়িত্ববোধ ছিল নজিরবিহীন। তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলেন। তাঁর দূরদর্শী ও বলিষ্ঠ কূটনৈতিক সাফল্যের ফলেই তৎকালীন সময়ে বাংলাদেশ ভোটে জাপানকে হারিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য পদ লাভ করতে সক্ষম হয়েছিল।

‎সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে এতে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, আমির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী খোরশেদ, সৈয়দ রেজাউল করিম আলো, আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী এবং মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ প্রমুখ। উক্ত আলোচনা সভায় মহানগর বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে অসহায় বিধবা আরতি রানীর মাথা গোঁজার ঠাঁই করে দিল KC RT Live

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১০

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

১১

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১২

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১৩

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১৪

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৫

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৬

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৭

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৮

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৯

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।