মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি
১৯ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫২ পিস ইয়াবাসহ তাহিরপুরে ৩ চিহ্নিত মাদক কারবারি আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে ইয়াবাসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার কোনাছড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৯ হাজার ২১০ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন— কোনাছড়া গ্রামের জালাল মিয়ার ছেলে মো. রউফ মিয়া (৩২), ঘাগড়া গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে মো. মনির হোসেন (৩৫) এবং একই ইউনিয়নের সীমান্ত এলাকার পশ্চিম পুরান লাউড় গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে মো. শফিক মিয়া (৩২)।

‎পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে বাদাঘাট বাণিজ্যিক এলাকার কোনাছড়া গ্রামে অবস্থিত তোতা মিয়ার পাথর মিলের সামনে ওই তিন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করছিলেন। তাদের গতিবিধি দেখে স্থানীয় কয়েকজন যুবকের সন্দেহ হয়। যুবকেরা তাৎক্ষণিকভাবে তাদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরবর্তীতে বিষয়টি বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হলে তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজমুল ইসলামের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সেখানে উপস্থিত হয়ে আটককৃতদের দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা, নগদ টাকা ও ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে।

‎অভিযানের বিষয়ে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলাম বলেন,গ্রামবাসীর সহায়তায় ৫২ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১০

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১১

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১২

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৩

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৪

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৫

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৬

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৭

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

বড়লেখায় জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ, হত্যার অভিযোগ

১৯

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাহিরপুরে বিএনপির দোয়া মাহফিল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।