
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত কয়েকদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বর্তমানে তার চিকিৎসা চলছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল হাফিজ বেশ কিছুদিন ধরে অসুস্থ বোধ করায় চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। তবে গত দুই দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরিস্থিতির অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয় এবং রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার প্রয়োজনীয় বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।
এদিকে বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দলীয় নেতা-কর্মীসহ উপজেলাবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।