সবুজ প্রান্ত প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৬, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৯তম শিক্ষক নিবন্ধনে ৭৭,৭৯৯ শূন্যপদ, জানুন কোন পদে কত জন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বড় চাহিদা দেখা গেছে সহকারী শিক্ষক পদে, আর তুলনামূলক কম রয়েছে কারিগরি ও প্রশিক্ষক পদে। ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে প্রকাশিত এনটিআরসিএর শূন্যপদের প্রাথমিক তালিকায় এমন চিত্র উঠে এসেছে। তালিকা অনুযায়ী, সারা দেশে মোট ৭৭ হাজার ৭৯৯টি পদে নিয়োগের চাহিদা রয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করে। সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে।

প্রকাশিত তালিকা বিশ্লেষণে দেখা গেছে, বরাবরের মতো এবারও সহকারী শিক্ষক পদেই সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে। এই পদে মোট ৪৪ হাজার ৬৯১টি পদের চাহিদা পাওয়া গেছে। এছাড়া মাদ্রাসা পর্যায়ে সহকারী মৌলভি পদে ১১ হাজার ৬৯টি এবং ইবতেদায়ি মৌলভি পদে ৬ হাজার ১৬৬টি শূন্যপদ রয়েছে।

অন্যদিকে, সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদে ৪ হাজার ১৪টি এবং ইবতেদায়ি কারি পদে ২ হাজার ৫৬৩টি শূন্যপদের তথ্য পাওয়া গেছে। কলেজ ও সমমান পর্যায়ে প্রভাষক পদেও উল্লেখযোগ্য চাহিদা রয়েছে, যেখানে শূন্যপদের সংখ্যা ৫ হাজার ৮৫২টি।

তালিকায় আরও দেখা যায়, ব্যবহারিক নির্দেশক পদে ১ হাজার ৬১৬ জন, সহকারী শিক্ষক (ধর্ম ও নৈতিক শিক্ষা) পদে ৯২৮ জন এবং ইবতেদায়ি শিক্ষক পদে ৪৪৪ জনের চাহিদা রয়েছে। এছাড়া বাণিজ্য প্রশিক্ষক পদে ২৫১টি, কম্পিউটার ব্যবহারিক নির্দেশক পদে ১২৯টি এবং শারীরিক শিক্ষা প্রশিক্ষক পদে ১২৫টি শূন্যপদ রয়েছে।

সবচেয়ে কম চাহিদা দেখা গেছে কারিগরি সংশ্লিষ্ট প্রশিক্ষক পদে, যেখানে শূন্যপদের সংখ্যা মাত্র ৫১টি।

এনটিআরসিএ সূত্র জানিয়েছে, এই প্রাথমিক তালিকার ভিত্তিতে পরবর্তী সময়ে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনগরে শব্দকর নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উঠান বৈঠক

১

নাসির উদ্দিন মিঠুর রাজনৈতিক সচিব জয়নাল আবেদীন

২

কুলাউড়ায় আলী আমজদ কলেজের নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

৩

বড়লেখায় শততম নরমাল ডেলিভারির মাইলফলক স্পর্শ করলেন ডা. আবু বকর সিদ্দিক

৪

জকিগঞ্জে অসহায় বিধবা আরতি রানীর মাথা গোঁজার ঠাঁই করে দিল KC RT Live

৫

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

৬

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

৭

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

৮

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

৯

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

১০

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

১১

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

১২

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

১৩

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৪

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

১৫

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১৬

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১৭

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১৮

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৯

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।