জকিগঞ্জ প্রতিনিধি
৯ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ শুরু

কৃষি উৎপাদন বৃদ্ধি ও আবাদ সম্প্রসারণের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে জকিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মুমিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১ হাজার ৫০০ জন আউষ ধান চাষী কৃষকের মাঝে এ প্রণোদনার আওতায় বীজ ও সার বিতরণ করা হবে। প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং ৫ কেজি করে আউষ ধানের বীজ প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি ফসলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে প্রান্তিক কৃষকরা এ কর্মসূচির মাধ্যমে সরাসরি উপকৃত হচ্ছেন। এ সময় উপস্থিত কৃষকদের হাতে বীজ ও প্রয়োজনীয় সার তুলে দেওয়া হয়।

উপকারভোগীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১০

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১১

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১২

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৩

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৪

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৫

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৭

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

১৮

মানিকপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ

১৯

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।