সবুজ প্রান্ত অনলাইন
৯ মার্চ ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার খাদ্য ও বস্ত্র বিতরণ

সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা এবং অসহায় মানুষের মাঝে খাদ্যপণ্য, বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

‎গত (শনিবার ৭ মার্চ) বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ছয়শ পথচারীর হাতে ইফতার ও খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। একই সঙ্গে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত নারী ও পুরুষদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে মাতারগ্রামের বাসিন্দা অসুস্থ আব্দুস ছালামের চিকিৎসার জন্য নগদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে সংগঠনটি।

‎আয়োজনে উপস্থিত বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। পারস্পরিক সহমর্মিতার মাধ্যমেই একটি সুন্দর সমাজ গঠন সম্ভব। তারা বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

‎সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে তারা দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং দুস্থ পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিয়ে আসছেন। ভবিষ্যতেও এই ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের।

‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাওলানা আব্দুল হাছিবের পরিচালনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তমাল মজুমদারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি জেলা কমিটির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক শামীমের প্রয়াত পিতার আত্মার মাগফিরাত এবং দেশবাসীর কল্যাণ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

১০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১১

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১২

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১৩

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৪

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৫

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৬

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৭

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৮

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৯

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।