সবুজ প্রান্ত প্রতিবেদক
৬ মার্চ ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে রাস্তার ইট লুটপাটের অভিযোগে আটক যুব জামায়াত নেতাসহ ছয়জনের জামিন

সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটপাটের অভিযোগে আটক হওয়া কসকনকপুর ইউনিয়ন  যুব জামায়াতের সহসাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম চৌধুরীসহ ছয়জনকে জামিন দিয়েছেন আদালত। জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের এই জামিন মঞ্জুর করেন।

‎এর আগে গত বৃহস্পতিবার উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান চালানো হয়। ওই অভিযানে রাস্তা থেকে সরিয়ে নেওয়া বিপুল পরিমাণ ইট উদ্ধার করার পাশাপাশি চুরির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে মাহফুজসহ ছয়জনকে আটক করা হয়েছিল।

‎জকিগঞ্জ থানা পুলিশ জানায় গত বুধবার এলাকাবাসীর পক্ষ থেকে সরকারি প্রকল্পের রাস্তার প্রায় ১৫ লাখ ইট রাতের অন্ধকারে সরিয়ে নেওয়ার লিখিত অভিযোগ পাওয়ার পর এই অভিযান চালানো হয়। অভিযানে বিজিবি, পুলিশ এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও অংশ নেন। মুন্সিবাজার মাদ্রাসা থেকে উত্তর আইয়র এলাকার বিভিন্ন বাড়ির ভেতর এবং রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয় কয়েক লাখ ইট।

‎আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর তাদের আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত শুনানি শেষে জামিন প্রদানের এই আদেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১০

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১১

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১২

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৩

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৪

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৫

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৬

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১৭

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১৮

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৯

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।