স্টাফ রিপোর্টার
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে রমজানের আগেই লাগামহীন বাজার চড়া দামে দিশেহারা ক্রেতারা

পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই সিলেটে অস্বাভাবিকভাবে বেড়েছে নিত্যপণ্যের দাম। এক সপ্তাহের ব্যবধানে মাছ, মাংস ও ফলমূলসহ অধিকাংশ পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ও মূল্য নির্ধারণের উদ্যোগ নেওয়া হলেও সাধারণ ব্যবসায়ীরা তা মানছেন না। ফলে নগরীর বাজারগুলোতে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে।

‎বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২৫ টাকা পর্যন্ত বেড়ে ১৮৫ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। গত সোমবার (৯ ফেব্রুয়ারি) নগরভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় পোল্ট্রি মুরগির দাম ১৭০ টাকা নির্ধারণ করা হলেও বাজারে তার প্রতিফলন নেই। একইভাবে গরুর মাংসের দাম ৭৫০ টাকা নির্ধারণ করা হলেও তা বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকা কেজি দরে। ওই সভায় মহিষের মাংস ৬৫০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা, ছাগল ও ভেড়ার মাংস ১০০০ টাকা এবং সোনালী মুরগি ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে বাস্তবে অনেক দোকানেই অতিরিক্ত দামে মাংস বিক্রি হতে দেখা গেছে।

‎ইফতার সংশ্লিষ্ট পণ্যের বাজারেও চরম অস্থিরতা বিরাজ করছে। সবচেয়ে বেশি বেড়েছে লেবুর দাম; এক সপ্তাহ আগে যে লেবুর হালি ছিল ৩০ থেকে ৪০ টাকা, তা এখন কয়েক গুণ বেড়ে ৯০ থেকে ১২০ টাকায় ঠেকেছে। কলার হালি বেড়েছে ৫ থেকে ১০ টাকা। এছাড়া শসার দাম দ্বিগুণ হয়ে বর্তমানে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের বাজারেও কেজিপ্রতি ২৫ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা এই মূল্যবৃদ্ধির জন্য পাইকারি বাজারে দর বৃদ্ধিকে প্রধান কারণ হিসেবে দেখাচ্ছেন।

‎এদিকে বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় রিকাবীবাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানিয়েছেন, রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানানো হয়েছে এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুগান্তরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

কাতার সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারকে জমিয়ত সভাপতির আর্থিক সহায়তা

জিসানের শেষ মুহূর্তের গোলে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম শিরোপা সিলেটের

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

১০

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

১১

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

১২

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

১৩

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

১৪

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

১৫

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১৬

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১৭

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১৮

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৯

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।