স্টাফ রিপোর্টার
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন সরকারে জোড়া মন্ত্রিত্ব পেল সিলেট

নতুন সরকারে জোড়া মন্ত্রিত্ব পেল সিলেট
ছবি : সংগ্রহকৃত

তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভায় সিলেট থেকে ঠাঁই পেয়েছেন দুই হেভিওয়েট নেতা। তারা হলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই তারা গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

‎আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। নবগঠিত সরকারে আরিফুল হক চৌধুরীকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব।

‎আরিফুল হক চৌধুরী দীর্ঘ দুই যুগ ধরে সিলেটের রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ। ২০০৩ সালে সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ার ২৩ বছর পর তিনি আজ মন্ত্রী হলেন। এর আগে তিনি টানা দুই মেয়াদে সিলেট সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৮ হাজার ৩৪৬ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. জয়নাল আবেদীন পেয়েছেন ৬৯ হাজার ৯৭৫ ভোট।

‎অন্যদিকে, দেশের রাজনীতির ফোকাস পয়েন্ট খ্যাত সিলেট-১ (সদর-নগর) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই চমক দেখিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। পেশায় ব্যবসায়ী এই নেতা ২০১২ সাল থেকে সক্রিয় রাজনীতিতে যুক্ত এবং ২০১৬ সাল থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৬৯ সালে জন্ম নেওয়া মুক্তাদির রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী। এবারের নির্বাচনে তিনি ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত মাওলানা হাবিবুর রহমান পান ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট।

‎সিলেটের দুই নেতার মন্ত্রিসভায় স্থান পাওয়ার খবরে জেলাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রবাসী অধ্যুষিত ও বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন সিলেটের উন্নয়নে এই দুই নেতার অন্তর্ভুক্তি বিশেষ ভূমিকা রাখবে।‎

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

১০

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

১১

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১২

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

১৩

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১৪

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১৫

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১৬

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৭

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৮

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৯

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।