শাহ্ মাশুক নাঈম
৩১ জানুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে বাগানবাড়ী হাফিজিয়া মাদ্রাসার পাগড়ী প্রদান অনুষ্ঠান ‎

InShot 20260131 221613120 ezgif.com optiwebp
InShot 20260131 221613120 ezgif.com optiwebp

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাগানবাড়ী হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র কুরআনের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৩১জানুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ বুরহান উদ্দিনের সভাপতিত্বে ও হাফিজ মুস্তাক আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা জকিগঞ্জের মুহাদ্দিস মাওলানা নাজমুল হুদা খান।

‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের এই পাগড়ী কোনো সাধারণ সম্মান নয়; এটি আল্লাহর কালামের দায়িত্বভার গ্রহণের প্রতীক। যে সন্তান কুরআনকে হৃদয়ে ধারণ করে, আল্লাহ তাআলা তার মাধ্যমে পরিবার, সমাজ ও জাতিকে সম্মানিত করেন। এই হাফেজরা শুধু মাদ্রাসার গর্ব নয়-তারা উম্মাহর আমানত।”
‎তিনি আরও বলেন,
‎“এই পবিত্র কুরআনের হাফেজরা যেন কুরআনের আলোয় নিজেদের জীবন গড়ে তোলে। কণ্ঠে কুরআন, চরিত্রে কুরআন এবং কাজে কুরআন—এভাবেই তারা সমাজে দ্বীনের বাতিঘর হয়ে উঠবে। অভিভাবকদের ত্যাগ ও শিক্ষকদের মেহনত আজ এই মহিমান্বিত ফল এনে দিয়েছে।”

‎উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ দ্বীন সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু তাহেরব খালেদ, বিশিষ্ট সমাজ সেব মাস্টার আব্দুল মানিক, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুজ্জামান খান।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালি মহিষাটি দাখিল মাদ্রাসা, নেত্রকোনার সহকারী সুপার মাওলানা মনসুর আল মুবিন, ছাতক ভুরকি হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা শফিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আরশ আলী লন্ডনী, হাফিজ আমিন উদ্দিন, অলিউর রহমান এবং ক্বাশেমিয়া দারুল আকরাম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হক প্রমূখ।

‎এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ‎সভায় মাদ্রাসা থেকে হিফজ সম্পন্নকারী ১৬ জন কৃতি হাফেজের হাতে পাগড়ী ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১০

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১১

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১২

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৩

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৪

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৫

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৬

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৮

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৯

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।