
দেশকে অস্থিতিশীল করা ও সীমান্ত এলাকায় বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে পাচার করা ২৪টি ডেটনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাংলাদেশ–ভারত সীমান্তের চারাগাঁও বিওপি এলাকার মাইজহাটি নামক স্থান থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। ডেটনেটরগুলো পলিথিন ও ডালপালা দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল।
সুনামগঞ্জ ২৮ বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ডেটনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) তৈরি করা সম্ভব। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেশকে অস্থিতিশীল করা এবং নাশকতা সৃষ্টির পরিকল্পনার অংশ হিসেবে চোরাচালানের মাধ্যমে এসব বিস্ফোরক বাংলাদেশে আনা হয়েছিল।
এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান,
“সীমান্ত এলাকায় কড়া নজরদারি রাখা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও চোরাচালান রোধে বিজিবি আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি তৎপর রয়েছে।”
ঘটনাটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।