সবুজ প্রান্ত
১৮ জানুয়ারী ২০২১, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ ও গোলাপগঞ্জে আওয়ামী লীগের ৪ বিদ্রোহী মেয়রপ্রার্থী বহিষ্কার

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচনে অংশ নেয়ায় গোলাপগঞ্জ ও জকিগঞ্জের ৪জন মেয়র প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) সকালে জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। গোলাপগঞ্জ ও জকিগঞ্জ আওয়ামী লীগের বর্ধিত সভার সুপারিশের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেন সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

জানা যায়, দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচনে প্রার্থী হওয়ায় সিলেটের গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল ও একই কারণে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ পাপলুকে বহিষ্কার করা হয়।

এছাড়াও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ ও জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদকে দল থেকে বহিষ্কার করা হয়। আব্দুল আহাদের বিষয়ে সিলেট জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আওয়ামী লীগের বহিষ্কারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্দেশ দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দির খান। তিনি বলেন, দলের সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সুপারিশের ভিত্তিতে সিলেটের জকিগঞ্জের ২জন ও গোলাপগঞ্জের আরও ২জনকে বহিষ্কার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১০

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১১

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১২

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৩

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১৪

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৫

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৬

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৭

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৮

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৯

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।