সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
করোনা ভাইরাসের অজুহাতে জকিগঞ্জের কিছু অসাধু ব্যাবসায়ী চক্র হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় জিনিষের মূল্য বৃদ্ধি করার কারনে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহের নেতৃত্বে প্রশাসন মাঠে নামে। এসময় তিনি বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ২ টি দোকানে ৫ হাজার করে জরিমানা করেন এবং ব্যাবসায়ীদের সতর্ক করেন। পাশাপাশি জনসাধারনের সুবিধার্থে আগামী ১২ ঘন্টার মধ্যে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র হাজী মোঃ খলিল উদ্দীন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও সাংবাদিকববৃন্দ।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দিয়ে মাইকিং করা হয়।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।