জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের ভূইয়ারমেরা গ্রামের কৃষকের চুরি হওয়া দুটি গরুসহ চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার এসআই জাহেদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকায় অভিযান চালিয়ে চোরাই হওয়া গরুসহ ৪ গরুচুরকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাদেরকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।