সবুজ প্রান্ত
১০ ফেব্রুয়ারী ২০২৪, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিদের নিয়ে ব্যতিক্রমধর্মী আনন্দ ভ্রমন

নজমুল ইসলাম, জাফলং থেকে ফিরে ::

জকিগঞ্জের সকল শ্রেণি পেশার মানুষদের সমন্বয়ে বিশাল গাড়ি বহর নিয়ে ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে সালাম এয়ার ইন্টারন্যাশনালের সৌজন্যে আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টায় জকিগঞ্জ থেকে রওয়ানা হয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও প্রকৃতি কন্যা খ্যাত সিলেটের জাফলং এর বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে রাতে জকিগঞ্জর ফিরে এই আনন্দ ভ্রমণটির ইতি ঘটে। আনন্দ ভ্রমনে জকিগঞ্জের বিভিন্ন ঘরানার আলেম উলামা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক সমাজ, সরকারি কর্মকর্তা কর্মচারী ও সুশীল সমাজসহ বিভিন্ন শেণিপেশার চার শতাধিক মানুষ অংশ গ্রহন করেন। জকিগঞ্জের ইতিহাসে এটি একটি ব্যাতিক্রম ঘটনা।

বিকাল ৩ টার সময় জাফলং পয়েন্টের পর্যটন ভিউ রেষ্টুরেন্টে  সালাম এয়ার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে দুপুরের খাবার পরিবেশন করা হয়। এর আগে সালাম এয়ার ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী হাফিজ ফারুক আহমদের সভাপতিত্বে ও জকিগঞ্জ হিফজুল কোরআন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাফিজ আলী হোসেনের সঞ্চালনায় এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অনূভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, কাজলসার ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, সাবেক চেয়ারম্যান এমএ রশিদ বাহাদুর, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ শামসুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান, সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি জাফরুল ইসলাম, বারহাল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আহমদ হোসাইন, সোনাসার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম, বাবুরবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আকবর বিন হানিফ, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের সদস্য হাজী মাসুক আহমদ, সুলতানপুর ইউনিয়ন পরিষদের সদস্য শামীম আহমদ, সিলেট জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক এহসান মোহাম্মদ শামীম, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা ময়নুল ইসলাম, যুবলীগ নেতা রুবেল আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন রিপন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সাংবাদিক রিপন আহমদ, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুর রহমান লিলু, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, সহ-সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, নির্বাহী সদস্য হাবিবুল্লাহ মিসবাহ, নিউজ অব জকিগঞ্জের জাকির আহমদ, সময়ের কন্ঠের জকিগঞ্জ প্রতিনিধি ইমাম হুসেন মামুন, ভয়েজ অব জকিগঞ্জের সম্পাদক মেহেদী হাসান মিরাজ, জকিগঞ্জ অনলাইনের রিপোর্টার তানিম আহমদ, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ নেতা মাও. আব্দুল হালিম লিমন, মাও. নজমুল ইসলাম, মাও. ময়নুল হক, জকিগঞ্জ সদর ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সাইফুর রহমান স্বীপন সহ নেতৃবৃন্দ।
সেমিনারে জকিগঞ্জের সর্বস্থরের নেতৃবৃন্দের পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি রক্ষা ও সালাম এয়ার ইন্টারন্যাশনালের উত্তরোত্তর সাফল্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন থানাবাজার এলএফ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও. আব্দুল মালিক শিমেরবন্দী। পুরো ভ্রমনে অতিথিদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে উৎফুল্ল রাখেন রিসালাহ শিল্পী গোষ্টির সদস্য আহমদুল হক ও সংগীত শিল্পী তাওহীদুল ইসলাম তুহিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১০

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১১

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১২

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৩

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৪

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৫

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৬

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

বড়লেখায় জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ, হত্যার অভিযোগ

১৮

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাহিরপুরে বিএনপির দোয়া মাহফিল

১৯

তৃতীয় দফায় শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।