সবুজ প্রান্ত
১৩ অগাস্ট ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে দীর্ঘ আইনি লড়াইয়ের পর মেয়র পদে শপথ নিলেন ফারুক আহমদ

দীর্ঘ সাড়ে তিন বছরের আইনি প্রক্রিয়ার পর, ফারুক আহমদ জকিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে, মঙ্গলবার সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকীর কাছ থেকে শপথ গ্রহণ করেন।
২০২১ সালের ৩০ জানুয়ারির নির্বাচনে, ফারুক আহমদ মাত্র দুই ভোটের ব্যবধানে পরাজিত হন। তিনি ফলাফল চ্যালেঞ্জ করে ভোট পুনঃগণনার আবেদন করলেও, তৎকালীন সময় কোনো প্রতিকার পাননি। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হলে, দীর্ঘ আইনি লড়াই শেষে সিলেটের নির্বাচনী ট্রাইব্যুনাল ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর তাকে মেয়র হিসেবে ঘোষণা করে।
ফারুক আহমদ বলেন, “জনগণের ভোটের প্রতিফলন ঘটেছে। এ বিজয় পৌরবাসীর বিজয়। সত্যের জয় হয়েছে।”
এর আগে, সাবেক মেয়র আব্দুল আহাদ এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন। কিন্তু চলতি বছরের ৫ জুন আদালত সেই আপিল খারিজ করে দেয়। পরবর্তীতে, নির্বাচন কমিশন ফারুক আহমদকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম জানান, ফারুক আহমদের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণে আর কোনো আইনি বাধা নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১০

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১১

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১২

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৩

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৪

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৫

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৬

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

বড়লেখায় জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ, হত্যার অভিযোগ

১৮

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাহিরপুরে বিএনপির দোয়া মাহফিল

১৯

তৃতীয় দফায় শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।