সবুজ প্রান্ত
২ নভেম্বর ২০২৪, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে গভীর রাতে গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরি..।

জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের পূর্ব মানিকপুর গ্রামে শুক্রবার গভীর রাতে একটি গরু চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় ট্রাক্টর চালক আবুল কালামের বাড়ির গোয়াল ঘরের তালা কেটে চোরেরা ৫টি গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর মধ্যে ৩টি লাল গাভী, ১টি সাদা ষাঁড়, এবং একটি লাল রঙের ১৫ থেকে ২০ দিনের বাছুর ছিল।

শনিবার ভোরে, আবুল কালামের স্ত্রী গোয়াল ঘরের দরজার তালা কাটা দেখতে পান এবং পরিবারের সবাইকে খবর দেন। পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে গোয়াল ঘরে থাকা গরুগুলো শূন্য অবস্থায় দেখতে পান।
আবুল কালামের ছেলে মেহেদী হাসান জানান, শুক্রবার রাত ১টার দিকে বাজার থেকে এসে তিনি দেখেন, গোয়াল ঘরে গরুগুলো নিরাপদে রয়েছে। কিন্তু পরদিন সকালে তার মা ঘুম থেকে উঠে গোয়াল ঘরের তালা কাটা এবং গরুগুলোর অনুপস্থিতি লক্ষ্য করেন।
গরু চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গরু চুরির এমন ঘটনায় এলাকার কৃষি নির্ভর পরিবারগুলোতে আতঙ্ক বিরাজ করছে। এলাকার মানুষ তাদের গরুর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। পুলিশ ও স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

১০

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১১

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১২

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১৩

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৪

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৫

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৬

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৭

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১৮

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।