সবুজ প্রান্ত
৩ ডিসেম্বর ২০২৪, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ৮৪ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় ৪৮ বিজিবির পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার ও মঙ্গলবার (২ ও ৩ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির অভিযানে জব্দকৃত চোরাচালানের মধ্যে ছিল ভারতীয় চিনি,রসুন,জনসন বেবি ক্রিম, শীতের কম্বল, মেহেদী,গার্নিয়ার ম্যান ফেসওয়াশ, চা-পাতা, জিরা, সাবান, গরু, মহিষ, মন্ড সিগারেট, মদ, ফেন্সিডিল,  শিং মাছ, চোরাচালানের কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা।
সব মিলিয়ে এসব জব্দকৃত সামগ্রীর বাজারমূল্য প্রায় ৮৪ লক্ষ ১৬ হাজার ৭৪০ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বিজিবির কার্যক্রম সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালিত হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত অভিযান চালিয়ে সীমান্ত এলাকা চোরাচালানমুক্ত রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত চোরাচালানের মালামালের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজিবির এ অভিযান সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনারহাট, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই,তামাবিল, দমদমিয়া, লাফার্জ, উৎমা, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ এবং পাথরকোয়ারী এলাকায় পরিচালিত হয়।
এই অভিযান বিজিবির সীমান্ত নিরাপত্তা রক্ষার ধারাবাহিক প্রচেষ্টার অংশ। সীমান্ত এলাকায় এমন তৎপরতা অব্যাহত থাকলে চোরাচালানের মতো অপরাধ কার্যক্রম অনেকাংশে হ্রাস পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সবুজ প্রান্ত/উবেদুল্লাহ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে অসহায় বিধবা আরতি রানীর মাথা গোঁজার ঠাঁই করে দিল KC RT Live

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১০

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

১১

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১২

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১৩

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১৪

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৫

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৬

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৭

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৮

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৯

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।