সবুজ প্রান্ত
২ ডিসেম্বর ২০২৪, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা: ভারতের নিন্দা ও দুঃখ প্রকাশ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, একদল বিক্ষোভকারী বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তা ছিঁড়ে ফেলে এবং পরে তাতে আগুন ধরিয়ে দেয়।
বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে হাইকমিশনের সামনে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সভা শেষে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে হাইকমিশনে প্রবেশ করে। কিন্তু বাইরে থাকা কিছু যুবক আকস্মিকভাবে হাইকমিশন কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় এবং জাতীয় পতাকা অবমাননা করে।
এই ঘটনার খবর বাংলাদেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন স্থানে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। রাত ৮ টায় ঢাকা শহরে বিক্ষোভকারীরা মিছিল বের করে এবং ঘটনার তীব্র নিন্দা জানায়।
ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স নিন্দা জানিয়ে বলেছে, “কূটনৈতিক সম্পত্তির ওপর হামলা কোনও অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।” ত্রিপুরার পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তবে ঘটনার বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কোনো কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়নি।
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে এই ধরনের হামলা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা শুধু আন্তর্জাতিক সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করবে না, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১০

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১১

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১২

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৩

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১৪

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১৫

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৬

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৭

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৮

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৯

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।