সবুজ প্রান্ত
২৮ নভেম্বর ২০২৪, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামিন পেলেন ফেসবুক পোস্ট নিয়ে সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি

ছবি: তাপসী তাবাসসুম ঊর্মি

ফেসবুকে বিতর্কিত পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মি মানহানির মামলায় জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকার মহানগর হাকিম ইমরান আহম্মেদ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এদিন সকালে তাপসী তাবাসসুম ঊর্মি তার আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করেন। মামলার বাদী পক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করা হয়। তবে বিচারক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

গত ৫ অক্টোবর তাপসী তাবাসসুম ঊর্মি তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন, যেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেন। তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে।

মামলার বাদী, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, অভিযোগ করেন যে এই পোস্ট শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের ‘অপমানিত’ করেছে এবং বাদীকে ‘ব্যথিত ও অপমানিত’ করেছে।

তাপসী তাবাসসুম উর্মির বিতর্কিত পোস্টের পরপরই তাকে লালমনিরহাট থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয় জানায়, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মামলার আবেদন অনুযায়ী, ফেসবুক পোস্টে তিনি সরকারের দায়িত্বশীল পদে থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, “সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।” এই মন্তব্য জনমনে ভীতি সৃষ্টি করেছে বলে মামলার বাদী দাবি করেন।

গত ৮ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবু হানিফ মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করার পর তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে সমন জারি করেন এবং ২৮ নভেম্বর শুনানির দিন ধার্য করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১০

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১১

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১২

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৩

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৪

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৫

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৬

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৭

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮

দোয়ারাবাজারে জামিন পেয়ে কবরস্থানে আস্তানা গেড়ে পীর সেজেছেন হত্যা মামলার আসামি

১৯

জকিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের মাদক সংশ্লিষ্টতা তদন্তের দাবি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।