সবুজ প্রান্ত
২৫ ডিসেম্বর ২০২৪, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের ১৩ যুবকের আটকের বিষয়টি স্বীকার করেছে বিএসএফ

সিলেটের ১৩ যুবককে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক আটকের বিষয়টি স্বীকার করেছে বিএসএফ।বিএসএফ ৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সাথে আলোচনা করে আটকের বিষয়ে নিশ্চিত হয়েছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিএসএফ জানিয়েছে গত ২৩ ডিসেম্বর রাত ৪টার দিকে বাংলাদেশের তামাবিল সীমান্তের ওপারে ভারতের ডাউকি এলাকা থেকে বাংলাদেশি ১৩ নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগ রয়েছে।
পরে ডাউকি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তাদেরকে। সূত্র জানিয়েছে ভারতে আটক ১৩ বাংলাদেশি নাগরিকের মধ্যে ৯ জন সিলেটের জৈন্তাপুর ও ৪ জন গোয়াইনঘাটের বাসিন্দা। এদের মধ্যে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর গ্রামের ফখরুল ইসলামের পূত্র সাজু আহমদ (২০), একই গ্রামের মোস্তফা মিয়ার পূত্র সজীব (১৯), বিলাল হোসেনের পূত্র রুহুল (২০), ও ইলালের পূত্র আরিফ (১৯), গুচ্ছগ্রামের জামালের পূত্র মোবারক (১৯), একই গ্রামের আবদুল্লাহ’র পূত্র রনি (১৯) ও বশিরের পূত্র সোহাগ (১৯), দুলতিপুরের ইব্রাহিম আলীর পূত্র ফখরুল ইসলাম (১৯), শ্রীপুর গ্রামের জামরুলের পূত্র রুবেল (২৫), গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের আইয়ূব আলীর পূত্র শামীম (২১), একই গ্রামের সিদ্দিক আলীর পূত্র হাবিব আহমদ (২২), শান্তিনগর গ্রামের মোহাম্মদ আলীর পূত্র ইব্রাহিম (১৯) ও তামাবিলের মতিনের পূত্র নয়ন (১৯)।
স্থানীয় সূত্র মতে, গত রবিবার জাফলং জিরোপয়েন্ট এলাকা দিয়ে ১৩ জন যুবক অনুপ্রবেশ চেষ্টা করে ভারতে। রাতে ফেরার পথে বিএসএফ’র হাতে আটক হন তারা। পরে বিএসএফ তাদেরকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে। এছাড়া অন্য একটি সূত্র জানিয়েছে, সীমান্তে অবাধে চলছে চোরাচালান। বিএসএফ ম্যানেজ করেই ভারতীয় চোরাকারবারীরা পন্য পাঠাচ্ছে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে। একারনে উভয় দেশের সীমান্ত কেন্দ্রিক চোরাকারবারীদের রয়েছে একাধিক সিন্ডিকেট। তাই সীমান্ত রেখা পাড়ি দিয়ে ভারতীয়রা বাংলাদেশে ও বাংলাদেশীরা ভারতে মাঠিতে যাচ্ছে চোরাইপন্য পারাপারে। বিষয়টি ওপেন সিক্রেট। এরকম অবস্থায় কথিত অনুপ্রবেশের ঘটনা দিয়ে বাংলাদেশীদের আটকের ঘটনাটি রহস্যজনক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১০

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১১

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১২

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৩

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৪

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৫

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৬

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৭

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৮

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৯

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।