সবুজ প্রান্ত
২৬ ডিসেম্বর ২০২৪, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে ভারতীয় খাসিয়ার গুলিতে কিশোরের মৃত্যু : বিজিবির প্রতিবাদ

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর সীমান্তে ভারতীয় উগ্র খাসিয়ার গুলিতে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সিলেটের জৈন্তাপুর সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে।


সূত্র মতে, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস হতে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে নিহত মোঃ মারুফ মিয়া (১৬)সহ আরও কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সুপারিবাগান এলাকায় প্রবেশ করে। তাদের মধ‍্যে দ্বন্দের এক পর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক কর্তৃক একনলা গাঁদা বন্দুক দিয়ে ০১ (এক) রাউন্ড গুলি করে। পরবর্তীতে তার সাথে থাকা অন‍্যরা মারুফকে আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে এবং তার পরিবার কর্তৃক চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক বেলা আনুমানিক ৩ টায় মৃত ঘোষনা করেন তাকে।


গোয়েন্দা সুত্রে ফায়ারের ঘটনা জানার সাথে সাথে ১.৫ কিঃমিঃ দুরে ১২৮৫ পিলারের কাছে থাকা বিজিবি টহলদল দ্রুত ঘটনাস্থলে গমন করে। বিজিবি মিনাটিলা বিওপি কতৃক বিএসএফ রংটিলা বিওপিকে প্রতিবাদ জানানো হয়েছে । বিজিবি কোম্পানী কমান্ডার পর্যায়ে সাড়ে ৪ টায় পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি এবং উক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় আনার জন‍্য বলা হয়েছে।
এবিষয়ে অধিনায়ক ৪৮ বিজিবি ভারতীয় ০৪ বিএসএফের কমান্ড্যান্ট এর সাথে আলোচনা করেন এবং অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব‍্যাবস্থা গ্রহনের জন‍্য বলেন।নিহত মারুফ জৈন্তা পুরের ঝিংগাবাড়ি গ্রামের মো. সাহাবুদ্দিনের পুত্র ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১০

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১১

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১২

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৩

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৪

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৫

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৬

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৭

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৮

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৯

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।