বিশ্বনাথ প্রতিনিধি : বিগত ৫ বছর ধরে ৭০ জন অসচ্ছল নারী-পুরুষদের ‘গরীব অসহায় কল্যাণ ফান্ড’ থেকে নিয়মিত মাসিক ভাতা দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালাম। তিনি সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার রামধানা গ্রামের বাসিন্দা। ওই এলাকার ১নাম্বার ওয়ার্ডের ৭০জন অসচ্ছল নারী-পুরুষদের প্রতি মাসে ৩০০ টাকা হারে এ ভাতা প্রদান করছেন তিনি। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে তাদের হাতে মাসিক ভাতার ৯০০ টাকা ও ভাড়াসহ ১ হাজার টাকা এবং খাবার প্যাকেট তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।