সবুজ প্রান্ত
২৭ জানুয়ারী ২০২৫, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী নানা কার্যক্রম সম্পন্ন

জকিগঞ্জ প্রতিনিধি  :: জকিগঞ্জ গণিপুর ছাহেব বাড়িতে এতিম ও অসহায়দের জন্য ফ্রী থাকা খাওয়া সহ শিক্ষা এবং চিকিৎসা সেবা প্রদানের জন্য আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের নবনির্মিত নতুন ৪ তলা ভবন উদ্বোধন করলেন যুগের হাতেমতাঈ খ্যাত মুরশিদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড়ছাহেব কিবলাহ ফুলতলী। গত মঙ্গলবার এ উপলক্ষে দিনব্যাপী খতমে কুরআন, খতমে বুখারী, সাপ্তাহিক দারুল কেরাতের সমাপনী অনুষ্ঠান ও প্রতিযোগিতার পুরস্কার প্রদান, শিশুদের মাঝে কাপড় বিতরণ, সেলাই প্রশিক্ষণ শেষে মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরণ সহ প্রায় তিন শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে হিফজ বিভাগের ছাত্রদের নতুন কাপড় উপহার হিসেবে প্রদান করেছেন লন্ডন প্রবাসী সুলতানা বেগম দিপু ও ইমরানা চৌধুরী, সেলাই মেশিন প্রদান করেন লন্ডন প্রবাসী  এমএম আবরার হাদি, এস আহমদ ও  ইউনুস রহমান মির্জা। খতমে কুরআন মরহুম ফখরুল আলাম চৌধুরীর ঈসালে সাওয়াব উপলক্ষে এবং হান্না বিনতে হাসানের পক্ষ থেকে খতমে বুখারী পড়ানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মাওলানা ফখরুল হাসান রুতবাহ, আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান ফুলতলী, লতিফিয়া এতিমখানা ফুলতলীর ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী ফুলতলী সহ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও অতিথিবৃন্দ। 

উল্লেখ্য, আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর পরামর্শক্রমে ২০১৮ সালে প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করে। হযরত আল্লামা হাবিবুর রহমান গণিপুরী ছাহেব (রহ) এর পরিবারবর্গ নিজেদের বাড়ির একটি ঘর থেকে শুরু করেন জনকল্যাণমুখী এই সেবার যাত্রা। পরিবারের সকল সদস্য বিশেষ করে  মাওলানা ফখরুল হাসান রুতবাহ ছাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় আজ তা প্রাতিষ্ঠানিক ভাবে রূপ নিয়েছে। বাড়ির পাশেই আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের অধীনে রয়েছে মসজিদে লিয়ানা, হিফজ বিভাগের ছাত্রাবাস, যুক্তরাষ্ট্রের স্বনামধন্য  প্রতিষ্ঠান “মুসলিম ওয়েলফেয়ার এসোসিয়েশন” এর স্যাইয়েদ আব্দুর রহমান  এবং শাহীন খানের সহযোগিতায় আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স এর নব নির্মিত  ৪ তলা ভবন রয়েছে যেখান থেকে পরিচালিত হবে  বিভিন্ন সেবামূলক কাজ, সাপ্তাহিক দারুল কেরাত ও এতিম শিশুদের জন্য ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা সহ শিক্ষাব্যবস্থা ও শিগগিরই শুরু হতে যাওয়া ফ্রি চিকিৎসা সেবা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১০

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১১

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১২

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৪

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৫

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৬

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১৭

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৮

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৯

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।