সবুজ প্রান্ত
১৭ ডিসেম্বর ২০২৪, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে পিছিয়ে পড়া মানুষের কল্যাণে চারতলা হেলথ ক্যাম্পের নির্মাণ কাজের উদ্বোধন

জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জে পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে নির্মিতব্য চার তলা বিশিষ্ট আল হাবীব লতিফিয়া কমপ্লেক্স হেলথ ক্যাম্পের নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। 

হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল এর অর্থায়নে ও বেসরকারি সংস্থা সুশীলনের ব্যবস্থাপনায় গত ১৫ ডিসেম্বর রবিবার আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের চেয়ারম্যান মোস্তফা হাসান চৌধুরী গিলমানের সভাপতিত্বে এবং মেসার্স সুরমা এসোসিয়েটস এর প্রধান প্রকৌশলী  আবু বকর মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  জকিগঞ্জ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, “সমাজের পিছিয়ে পড়া জনগণের জন্য আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের হেলথক্যাম্প স্থাপনের এই উদ্যোগ প্রশংসনীয় ও বিশেষ করে মাদ্রাসা কেন্দ্রিক এর উদ্যোগ ব্যতিক্রম। মানব সেবায় সমাজের সকল ধরনের মানুষকে এগিয়ে আসতে হবে। বক্তব্যের শেষে তিনি আল হাবিবের কমপ্লেক্সের সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
সুশীলনের মনিটরিং অফিসার কাজী ফয়সাল কবির বলেন, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত  বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন দারিদ্র্য ও দুর্বলতা মোকাবেলা করতে এবং সবচেয়ে সুবিধাবঞ্চিতদের জীবনকে ভালোর জন্য পরিবর্তন করতে সহায়তা করতে প্রায় সারা বাংলাদেশে কাজ করছে। এরই অংশ হিসেবে এই কার্যক্রমে সুশীলন ব্যবস্থাপনার দ্বায়িত্ব নিয়েছে। আশা করা যায় আমরা ভালো কিছু উপহার দিতে পারব।

অন্যান্য কার্যক্রমের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন চেয়ারম্যান মোস্তফা হাসান চৌধুরী গিলমান। তিনি বলেন, হযরত আল্লামা গনিপুরী ছাহেব (রহ) এর  পরিবারবর্গ বিশেষ করে কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মাওলানা ফখরুল হাসান সাহেব এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য  প্রতিষ্ঠান  মুসলিম ওয়েলফেয়ার এসোসিয়েশন এর স্যাইয়েদ আব্দুর রহমান  এবং শাহীন খানের সহযোগিতায় আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স এর যে কার্যক্রম চলমান রয়েছে তা সমাজের অনেকের জন্য সুবিধা প্রদান করছে। বর্তমানে বিভিন্ন স্থানে পরিচালিত হচ্ছে জনকল্যামূলক কাজ, অসহায় মানুষের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, মসজিদ, ঘর নির্মাণ, টিউবওয়েল, গভীর নলকূপ স্থাপন সেলাই প্রশিক্ষণ সহ অন্যান্য কার্যক্রম।”  HCI ও সুশীলন কে ধন্যবাদ এই কার্যক্রমকে বেগবান করার জন্য। নতুন বিল্ডিং এর এই ফ্লোরের কাজ শেষ হলে শিগগিরই শুরু হবে ফ্রি চিকিৎসা সেবা। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম আহমদ, সিনিয়র কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন, জকিগঞ্জ উপজেলা, কাজী ফয়সাল কবির, মনিটরিং অফিসার, সুশীলন, প্রকৌশলী কাজী মোঃ আরিফ, প্রজেক্ট কো-অর্ডিনেটর, সুশীলন,প্রকৌশলী মোঃ এমরান আহমদ, ম্যানেজিং ডিরেক্টর, মেসার্স সুরমা এসোসিয়েটস, লতিফিয়া পরিষদ (বাবুর বাজার) জকিগঞ্জ এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক  মনিরুজ্জামান তাপাদার জসিম, জকিগঞ্জ টিভির হেড অফ নিউজ আহমদ হোসেন আইমান।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারি মোস্তাক আহমদ। উপস্থিত ছিলেন  কমপ্লেক্সের সহ ব্যবস্থাপক আশরাফ আহমদ চৌধুরী, হিফজ  বিভাগের প্রধান শিক্ষক হাফিজ নুরুর রহমান, ক্যাশিয়ার আলি মাহবুব সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। মসজিদে লিয়ানার ইমাম ও খতিব মাওলানা আব্দুন নূর সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি  ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১০

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১১

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১২

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৩

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৫

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৬

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৭

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৮

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৯

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।