সবুজ প্রান্ত
২৪ জানুয়ারী ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনার কাছে হেরে তলানিতে সিলেট স্ট্রাইকার্স ভক্তদের তীব্র সমালোচনা

বিপিএল ২০২৫-এ সিলেট স্ট্রাইকার্স দলটি বর্তমানে সবচেয়ে হতাশাজনক পারফরম্যান্সের দলের মধ্যে অন্যতম। ঘরের মাঠে দুটি জয় ব্যতীত টুর্নামেন্টের বাকি সাতটি ম্যাচেই পরাজিত হয়েছে তারা। সর্বশেষ খুলনা টাইগার্সের বিপক্ষে ৬ উইকেটে পরাজয়ের পর দলের ভক্তদের মধ্যে চরম হতাশা ছড়িয়ে পড়েছে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিলেটের শুরু ছিল আশাপ্রদ। তবে শেষের দিকে খুলনা টাইগার্সের বোলারদের দুর্দান্ত ডেথ বোলিংয়ে সিলেট ১৫২ রানে থেমে যায়। শেষ ওভারে ৫ রানের দরকার ছিল খুলনার, তবে রিস টপলের প্রথম চার বলে মাত্র ২ রান দিয়ে সিলেট ম্যাচ জমিয়ে তোলে। শেষ পর্যন্ত পঞ্চম বলে উইলিয়াম বসিস্তু ছক্কা হাঁকিয়ে খুলনাকে জয় এনে দেন। সিলেটের এই হারের ফলে তাদের অবস্থান পয়েন্ট তালিকার তলানিতে রয়ে যায়।

সিলেটের ব্যাটিংয়ে ভালো শুরু এনে দেন জর্জ মুনসে ও জাকির হাসান। মুনসে ৩২ বলে ৫৮ এবং জাকির ৩২ বলে ৪৪ রান করেন। তবে তাদের আউট হওয়ার পর সিলেটের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। শেষের দিকে সুমন খান ৫ বলে ১২ রান করলেও তা দলকে বাঁচাতে যথেষ্ট ছিল না। শেষ ৬ ওভারে মাত্র ৩০ রান যোগ করতে পেরেছে সিলেট, হারিয়েছে ৫ উইকেট।

খুলনার পক্ষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ম্যাচের অন্যতম নায়ক ছিলেন। ৫০ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। এছাড়া উইলিয়াম বসিস্তু (১১ বলে ১৯) ও অ্যালেক্স রস (২৩ বলে ২০) কার্যকরী ব্যাটিংয়ে দলের জয় নিশ্চিত করেন।

সিলেট স্ট্রাইকার্সের ধারাবাহিক পরাজয়ের কারণে দলের সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তরুণ সাংবাদিক আলী হায়দার মৃদুল একটি পোস্টে সিলেট স্ট্রাইকার্সের লোগো সহ মজার ছলে লিখেছেন, “হাম জিতেগা নেহি ছালা,” যা দলের বর্তমান পরিস্থিতি নিয়ে ভক্তদের হতাশার একটি প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এর পাশাপাশি অন্য এক ভক্ত মন্তব্য করেছেন, দরকার অইলে টাকা তুলে ভালো প্লেয়ার লইওয়া আও, এর চেয়ে সিলেট নামটাই বাদ দেওয়া উচিত, ইলা সিলেটের বদনাম অইযার !

সিলেট স্ট্রাইকার্সের এই ধারাবাহিক ব্যর্থতা তাদের দল গঠন এবং কৌশলগত দুর্বলতার দিকেই ইঙ্গিত করে। দলের ব্যাটিং ও বোলিংয়ে প্রয়োজনীয় ভারসাম্য প্রতিষ্ঠা না হলে তারা ভবিষ্যতে সফল হতে পারবে না। ভক্তদের আশা, আগামী মৌসুমে সিলেটের ম্যানেজমেন্ট নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে এবং শক্তিশালী দল গঠন করবে, যাতে দলটি আবারো শিরোপার লড়াইয়ে ফিরতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১০

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১১

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১২

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৩

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৪

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৫

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৬

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৭

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৮

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৯

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।