সবুজ প্রান্ত
৬ এপ্রিল ২০২৫, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে মসজিদ নিয়ে বিরোধের জেরে দুই সহোদর ভাইয়ের উপর হামলার অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি  :: সিলেটের জকিগঞ্জে একটি মসজিদ পুনঃনির্মাণ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে পিতাসহ দুই সহোদর ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগে উঠেছে। ঘটনাটি ঘটেছে জকিগঞ্জ সদর ইউনিয়নের মুমিনপুর গ্রামে। শনিবার (৫ এপ্রিল) আসরের নামাজের পর মসজিদ থেকে বাড়ী যাওয়া উদ্দেশ্যে বের হওয়ার পর স্কলার্সহোম মেজর টিলা ক্যাম্পাসের শিক্ষক জালাল উদ্দীন ও তার সহোদর পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কামাল উদ্দিন এবং তাদের পিতা আব্দুন নূর প্রতিপক্ষের হামলায় আহত হন। 




এ ঘটনায় অপর সহোদর ভাই জকিগঞ্জ বাজারের মেসার্স সলিমা কসমেটিক্সের স্বত্বাধিকারী আব্দুল বাতিন বাদী হয়ে মুমিনপুর গ্রামের মৃত করামত আলীর দুই পুত্র লুৎফুর রহমান লুতু (৫৫), রফিকুল ইসলাম রফি (৬০), ও মৃত হাজী মকদ্দস আলীর ছেলে মুহিবুর রহমান (৫২) সহ ১০ জনকে আসামী করে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন একই গ্রামের – লুৎফুর রহমান লুতু মিয়ার পুত্র নাহিদুল ইসলাম (২১), শফিকুর রহমান শফির ৩ পুত্র রুবেল আহমদ (২৫), রুমেল আহমদ (২৩) ও পাবেল আহমদ (২৮), মৃত আতাউর রহমানের পুত্র আলম সাইফ উদ্দিন (৪২),মৃত তেরা মিয়া মেম্বারের ছেলে সুমন আহমদ (৩৮), মৃত লোকমান উদ্দীনের ছেলে সোহেল আহমদ হাসদ (৪০)।




মামলার এজাহার সুত্রে জানা যায়, বিবাদীদের সাথে মুমিনপুর পূর্ব জামে মসজিদের জায়গা ও বসত বাড়ীর পুকুরের জায়গা নিয়া পূর্ব হতে মনোমালিন্যতা ও বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকালে  জালাল উদ্দিন ও কামাল উদ্দিন মসজিদে আসরের নামাজ আদায় করে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দিয়ে তাদের বাড়ীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর পৌছামাত্র পূর্ব হইতে উৎপেতে থাকা বিবাদীগণ ধারালো দা, লোহার রড, সুপারী গাছের রুইল, লাটিসোটা ইত্যাদি অস্ত্র সন্ত্র নিয়ে তাদের পথরোধ করে ফেলে। বিবাদী রফিকুল ইসলাম রফির হুকুমে বিবাদী লুৎফুর রহমান লুতু তাহার হাতে থাকা ধারালো দা দিয়া হত্যার তাদের উপর আক্রমন করে। দুই সহোদরের শোর চিৎকার শুনে তাদের পিতা আব্দুন নূর এগিয়ে আসলে প্রতিপক্ষের হামলায় তিনিও আহত হন।




আহতরা জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি (তদন্ত)  মো. সুজন মিয়া বলেন, এ বিষয়ে একটি মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১০

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১১

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১২

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৩

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৪

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৫

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৬

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৭

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৮

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৯

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।