সবুজ প্রান্ত
৪ ফেব্রুয়ারী ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জের সকড়া জামে মসজিদ নিয়ে সৃষ্ট বিরোধের আপোষ নিষ্পত্তি

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি ::

জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের শতবর্ষী সকড়া জামে মসজিদ নিয়ে দীর্ঘ একযুগেরও বেশী সময়ধরে চলা  বিরোধ স্থায়ীভাবে মিমাংসা হয়েছে। গতকাল সকালে ইলাবাজ গ্রামের সমাজসেবী বাসিত তালুকদারের বাড়ীতে উভয় পক্ষের মুরুব্বীদের নিয়ে সৃষ্ট বিরোধের আপোষ মিমাংসার জন্য ৩ সদস্যের এক সালিশ বোর্ড গঠন করা হয়। সালিশগন হলেন সৌদিআরব প্রবাসী সমাজসেবী বাসিত তালুকদার, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ ও জকিগঞ্জ জুডিশিয়াল কোর্টের শিক্ষানবিশ আইনজীবি জাকারিয়া আহমদ। সালিশ বৈঠকে উভয় পক্ষের মুরুব্বীদের নিয়ে সালিশ বোর্ডের মধ্যস্থতায় সৃষ্ট বিরোধের স্থায়ী সমাধান হয়। সালিশ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে উক্ত মসজিদটি সকড়া জামে মসজিদ নামে পরিচালিত হবে। মসজিদ পরিচালনায় সকড়া, এলংজুরী, হালঘাট ও ইলাবাজ গ্রামের নাম উল্লেখ থাকবে এবং উভয় পক্ষের করা বিভিন্ন সময়ের মামলা গুলো নিজ খরচে থানা ও আদালত থেকে তুলে আনা ও দ্রুততম সময়ের মধ্যে মসজিদ পরিচালনা কমিটি পূণঃগঠন করা।  সালিশ বোর্ডের এমন সিদ্ধান্ত উভয় পক্ষের লোকজন সর্বসম্মতভাবে মেনে নেওয়ায় দীর্ঘ এক যুগেরও বেশী সময় ধরা চলা বিরোধের স্থায়ী সমাধান হওয়ায় জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন সবাইকে তাঁর অফিসে ডেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
মসজিদটি নিয়ে চলা বিরোধ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একাধিক বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নিতেও বিষয়টি সমাধান হয়নি। অতীতে মসজিদের বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে মুসল্লিদের মধ্যে উত্তেজনা, মারামারি মামলা হমলায় গড়ায় এবং বর্তমানে একাধিক মামলা চলমান রয়েছে। পরিশেষে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১০

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১১

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১২

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৩

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৪

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৫

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৬

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৭

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৮

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৯

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।