সবুজ প্রান্ত
৪ এপ্রিল ২০২৫, ২:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে একই রাতে পরপর ৩ টি ছিনতাই, আহত ৩ : এলাকাজুড়ে আতঙ্ক

জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জে একই রাতে পরপর তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন তিনজন, এবং পুরো উপজেলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বারঠাকুরী ইউনিয়নের শাহ শিতালং (রহ.) মাজার গেইট এলাকায়। খাশিরচক গ্রামের জালাল মিয়া (৬০) তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হন। তার সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয় এবং তিনি আহত হন।
এর আগে রাত ৯টার দিকে কসকনকপুর ইউনিয়নের ডরের মোরা এলাকায় ঘটে দ্বিতীয় ঘটনা। সদরপুর গ্রামের ময়নুল হকের ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশাটি ছিনতাইকারীরা যাত্রী সেজে ভাড়া করে নেয়। গন্তব্যে পৌঁছানোর পর চালককে শারীরিকভাবে আঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা। গাড়িটি ‘আরিফা এন্ড রেদওয়ান পরিবহন’ নামে পরিচিত এবং মাত্র ৪ মাস আগে কেনা হয়েছিল।
রাত আনুমানিক আড়াইটার দিকে তৃতীয় ঘটনাটি ঘটে বীরশ্রী ইউনিয়নের পীরনগর চিরপুর গ্রামে। স্থানীয় ব্যবসায়ী আইনুল হকের দোকানে ঢুকে দুর্বৃত্তরা তার মালামাল নিয়ে যায়। আইনুল হক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এই বিষয়ে জকিগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই রমজান আলী জানান, পুলিশ ঘটনাগুলোর বিষয়ে অবগত এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১০

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১১

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১২

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৪

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৫

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৬

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১৭

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৮

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৯

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।