সবুজ প্রান্ত
৪ এপ্রিল ২০২৫, ৯:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে অটোরিকশা চালককে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জ এক অটোরিকশা (টমটম) চালককে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ করে টাকা ফেরৎ পেতে ভুক্তভোগী চালকের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। 

শুক্রবার (৪ এপ্রিল) জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এসে ভুক্তভোগী টমটম চালক আব্দুস সামাদ খান সংবাদ সম্মেলনে বলেন, গত ১ এপ্রিল উনার চুক্তিতে চালিত অটোরিকশার (টমটম) ব্যাটারী ক্রয় বাবৎ নগদ ৭০ হাজার টাকা নিয়ে জকিগঞ্জ উপজেলার বাবুরবাজার থেকে বাড়ী যাচ্চিলেন। এমন সময় ৬/৭ জন যুবক তার গাড়ীতে উটে জকিগঞ্জ যেতে অনুরোধ করেন। তিনি তাদেরকে জকিগঞ্জ পৌছে দিলে তারা গাড়ী থেকে নেমে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায় জকিগঞ্জ বাজারের একটি গলিতে। সেখানে নিয়ে তাকে মারধর করে তার সাথে থাকা ৭০ হাজার টাকা ও ব্যবহুত স্মার্টফোন ছিনিয়ে নেয় এবং মামলা দিলে প্রাণনাশের হুমকি প্রদান করে।
পরে তিনি স্থানীয়দের সহায়তায় জকিগঞ্জ সরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে জকিগঞ্জ থানায় ১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন। তিনি আক্ষেপ করে বলেন, মামলা দায়ের করার প্রায় ৪ দিন হয়ে গেলেও এখনও মামলার প্রাথমিক তদন্ত পর্যন্ত হয় নাই। সেজন্য আমি সুবিচার প্রাপ্তি নিয়ে সন্দিহান আছি। আমি প্রশাসনের কাছে এই দুর্ধর্ষ ছিনতাইকারীর খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় এনে আমি গরীবের এই ছিনতাইকৃত টাকা গুলি ফেরৎ পাওয়ার জোর দাবী জানাচ্ছি।
উল্লেখ্য, গত কয়েকদিন থেকে সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় ছিনতাই, মাদক চোরাচালান সহ বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (৩ এপ্রিল)  একই রাতে পরপর ৩ টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাই কারীরা ছিনতাই করে ফিল্মি স্টাইলে ভিকটিমকে মারধর করে গুরুতর আহত করে পালিয়ে যায়। একই রাতে কাছাকাছি এলাকায় এ রকম দুর্ধর্ষ ৩ টি ঘটনা সংঘটিত হওয়ায় পুরো উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাসার দরজার নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত, ভেতরে মিলল তিনজনের মরদেহ

খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন নিয়ে ‘বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

১১

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১২

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৩

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১৪

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৫

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১৬

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৭

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৮

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৯

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।