তাচ্ছিল সিলেট শহরের জল্লারপাড় এলাকার বাসিন্দা। বুধবার সকালে পরিবারের সঙ্গে সাদাপাথর এলাকায় ঘুরতে আসে সে। প্রত্যক্ষদর্শীদের মতে, হাঁটুপানিতে নেমে কিছুক্ষণ থাকার পর হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় তাচ্ছিল। সঙ্গে থাকা পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রভাকর রায় জানান, ‘তাচ্ছিলের পরিবার জানিয়েছে যে সে আগে থেকেই হৃদরোগে ভুগছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় এটি হার্টঅ্যাটাকজনিত মৃত্যু বলে ধারণা করছি।’
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।